নেইমারের বিরুদ্ধে খেলা ব্রাজিলীয় রবসনকে সই করাল মোহনবাগান, শক্তি বাড়ল আক্রমণভাগের
বেড়ে ওঠা ব্রাজিলে। ফুটবলার জীবনের অসংখ্য সাফল্য ব্রাজিলের ক্লাব ফুটবলে। কয়েক মাস আগেই সাও পাওলো লিগে খেলেছেন নেইমার দ্য সিলভার বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলা রবসন দ্য সিলভা এবার যোগ দিলেন সবুজ-মেরুন শিবিরে।
গত তিন বছরে বসুন্ধরার হয়ে সাতটা ট্রফি জিতেছেন। তাঁর ব্যক্তিগত সাফল্যও চমকে দেওয়ার মতো। ৯৭ টা ম্যাচ খেলে করেছেন ৬৪টি গোল। সতীর্থকে গোল করার বল সাজিয়ে দিয়েছেন ৪৯টি। সেই সফলতম ফরোয়ার্ড রবসন দ্য সিলভা এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। রবসন রবিনহো নামে দক্ষিণ এশিয়ায় পরিচিত। তাঁর সঙ্গেই চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের।

পালতোলা নৌকা শিবিরের ষষ্ঠ বিদেশি হিসাবে দলে এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা। রবসন যোগ দেওয়ায় হোসে মোলিনার দলের আক্রমণভাগের শক্তি আরও বাড়বে। রবসন দুই উইং-এ খেলতে যেমন দক্ষ, তেমনই নম্বর-টেন পজিসনে খেলেও সাফল্য পেয়েছেন। চুক্তি হওয়ার পর রবসন বলেছেন, এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আমার আছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। এবার সেই সবুজ মেরুন জার্সি পরেই আমি সেরকমই সাফল্য পাব আশা করছি।
রবসনের কথায়, “গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের সেরা দুটো লিগ-কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। তাদের গত পাঁচ বছরের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবে খেলে। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলে মোহনবাগানে। আমি ওদের একজন সতীর্থ হয়ে আসছি, ওদের সাহায্য করার জন্য। ক্লাবে আরও ট্রফি আনতে চাই, ওদের সঙ্গে খেলে।" এখানেই না থেমে রবসন বলেছেন, “আমি গোল করতে ভালোবাসি, গোল করাতেও। কিন্তু সবার উপরে দলকে ভলোবাসি। তাই আমার ব্যক্তিগত লক্ষ্য যদি জানতে চান তা হলে বলব, দলকে আরও সাফল্য দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications