রোনাল্ডোর হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগের মেগা এনকাউন্টারের আগে নেইমারদের বার্তা

ঠিক নেইমারের পিএসজি -র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নামার আগেই হ্যাটট্রিক সেরে ফেললেন সিআর সেভেন।

পারফেক্ট টাইম আর কাকে বলে। দীর্ঘদিন ধরে লা লিগায় গোল খরায় ভুগছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডে। ঠিক নেইমারের পিএসজি -র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নামার আগেই হ্যাটট্রিক সেরে ফেললেন সিআর সেভেন। আর হ্যাটট্রিক করলেন সেটাও করলেন পারফেক্ট। একটি বাঁ পায়ে, একটি ডান পায়ে ও একটি হেডের সাহায্য গোল করেন।

রোনাল্ডোর হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগের মেগা এনকাউন্টারের আগে নেইমারদের বার্তা

রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ৫-২ গোলে জিতে যায় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শেষ পাঁচটি ম্যাচের মাত্র একটিতে জিতেছে জিদানের ছেলেরা। এদিন ম্যাচের ৪৯ সেকেন্ডে প্রথম গোল করেন লুকাস ভাসকুয়েজ। এ মরশুমে এটা রিয়ালের দ্রুততম গোল।

1 - Lucas Vazquez’s goal after 49 seconds tonight is the fastest that Real Madrid have scored this season in all competitions. Lightning. pic.twitter.com/Bc154OOhPF
— OptaJose (@OptaJose) February 10, 2018

প্রথমার্ধেই রিয়ালের স্কোরলাইনে আরও একটি গোল যোগ করেন রোনাল্ডো। ২৭ মিনিটের গোলটি তাঁর। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একটি গোল। এবার গোলদাতা টনি ক্রুস। ৩৪মিনিটে গোল করেন তিনি। এর ৩ মিনিটের মধ্যে নিজের দ্বিতীয়টি সেরে নেন সিআর সেভেন। প্রথমার্ধের শেষে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

✌ A first-half brace and an assist for @Cristiano!#RMLiga pic.twitter.com/OJMjsz1mef
— Real Madrid C.F.🇺🇸🇬🇧 (@realmadriden) February 10, 2018

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-র বিরুদ্ধে ব্লকবাস্টারের আগে এদিন ক্যাসেমিরো ও গ্যারেথ বেলকে বিশ্রাম দিয়েছিলেন জিনেদাইন জিদান। দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধ করার চেষ্টা করেন রিয়াল সোসিদাদের প্লেয়াররা। ৭৪ মিনিটে জন বাউতিস্তা একটি গোল শোধ করেন। ৮০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের গোল করেন। এদিন মারাত্মক ফর্মে ছিলেন তিনি। এদিকে এরপর আবার একটি গোল শোধ করে রিয়াল সোসিদাদ । গোল করেন ইল্লারামেন্দি। কিন্তু বিধ্বংসী রিয়াল মাদ্রিদকে আটাকানোর জন্য এটা যথেষ্ট ছিল না।

কিয়ান মাবাপে ও নেইমার নিজেদের স্কিলে ঝাল দিয়ে নিচ্ছেন। কারণ সামনেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা এনকাউন্টার। এরই মধ্যে ঘুমন্ত সিংহ যেরকম গা ঝাড়া দিয়ে ওঠে, ঠিক তেমনিই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো -র পারফরম্যান্স। এককথায় ফরাসি জায়ন্টদের আগাম সাবধানতার বার্তা দিলেন রোনাল্ডো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+