সেভিল্লাকে হারিয়ে লা লিগার এক নম্বর স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ
করিম বেঞ্জিমার একমাত্র গোলে সেভিল্লাকে হারিয়ে লা লিগার এক নম্বর স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাও-কে ছুঁল জিনেদিন জিদানের দল।
করিম বেঞ্জিমার একমাত্র গোলে সেভিল্লাকে হারিয়ে লা লিগার এক নম্বর স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাও-কে ছুঁল জিনেদিন জিদানের দল।

যদিও ম্যাচের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। বহু গোলের সুযোগও নষ্ট করে তারা। অন্যদিকে বেশ কয়েকবার কাউন্টার অ্যাটাকে উঠে রিয়ালের ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখে ফেলেন সেভিল্লার ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্যই থাকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ম্যাচ জিততে মরিয়া রিয়াল মাদ্রিদ। করিম বেঞ্জিমাদের ঝড়ো আক্রমণে লন্ডভন্ড হয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ। ৬৪ মিনিটে করিম বেঞ্জিমার গোলে এগিয়ে যায় রিয়াল। সেই এক গোলের ব্য়বধান ম্যাচের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
উল্লেখ্য, ফ্রান্সের প্যারিস সেইন্ট জের্মেইনের কাছে ২-০ গোলে হেরে এবছরের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করে রিয়াল মাদ্রিদ। এরপর রিয়াল কোচ জিনেদিন জিদানের চাকরি থাকবে কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয় ফুটবল বিশ্বে। লা লিগায় সেভিল্লার বিরুদ্ধে জয় সে জল্পনার অবসান ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
এই জয়ের পর ৫ ম্যাচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়লা নম্বর স্থানে আছে রিয়াল। একই পয়েন্টে দাঁড়িয়ে আছে অ্যাথলেটিক বিলবাও। দ্বিতীয় স্থানে থাকা গ্রানাডা, রিয়াল সোসিদাদ, সেভিল্লা ও অ্যাথলিকো মাদ্রিদের পয়েন্ট ১০।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications