চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল-ম্যান সিটির দাপট, হার লিভারপুল-ডর্টমুন্ডের

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল-ম্যান সিটির দাপট, হার লিভারপুল-ডর্টমুন্ডের

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুর্দান্ত জয় হাসিল করল রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যথাক্রমে লিভারপুল ও ডর্টমুন্ডের সঙ্গে ওই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা। পরবর্তী লেগে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে বলে ফুটবল বিশেষজ্ঞদের মত।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল-ম্যান সিটির দাপট, হার লিভারপুল-ডর্টমুন্ডের

ঘরের মাঠ এস্তাদিও আলফ্রেদো ডি স্তেফানো স্টেডিয়ামে লিভাপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের সঙ্গে ওই ম্যাচে প্রথম থেকেই প্রধান্য কায়েম করে সার্জিও রামোসের দল। লিভারপুলের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে স্প্যানিশ জায়ান্ট। অন্যদিকে মূলত প্রতি আক্রমণ নির্ভর রণনীতি নিয়ে মাঠে নামে ব্রিটিশ ক্লাব।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি করেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। ৩৬ মিনিটে স্প্যানিশ ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে রিয়াল। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ৫১ মিনিটে মহম্মদ সালাহের গোলে লিভারপুল ব্যবধান কমাতেই ম্যাচ আরও হাড্ডাহাড্ডি আকার নেয়। যদিও ভিনিসিয়াস জুনিয়রের ৬৫ মিনিটের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ৩-১ গোলে মোকাবিলা জিতে যায় রিয়াল মাদ্রিদ।

প্রতিযোগিতার অন্য কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রতিপক্ষ ছিল বরুশিয়া ডর্টমুন্ড। ২-১ গোলে ম্যাচ জেতে ব্রিটিশ দল। ম্যান সিটির হয়ে গোলগুলি করেন কেভিন ডে ব্রুইন, ফিল ফডেন। ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোল করেন মার্কো রিয়েস। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজি-র মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে চেলসির মুখোমুখি হচ্ছে পোর্তো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+