Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার 'এল ক্লাসিকো'-র দিন চূড়ান্ত, জানুন কবে শুরু লা লিগা

আগামী মরশুমের লা লিগার ক্রীড়াসূচি প্রকাশিত। চূড়ান্ত হয়ে গেল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে এল ক্লাসিকোর দিনক্ষণও। গত মরশুমে দুটি এল ক্লাসিকোতেই হেরেছিল বার্সা। এস্পানিওল, মালোরকা ও রায়েও ভালেকানো লা লিগার নতুন তিন দল।

আগামী মাসেই শুরু

আগামী মাসেই শুরু

গত মরশুমে রিয়াল, বার্সাকে টেক্কা দিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো মাদ্রিদ। ২০২১-২২ মরশুমে লা লিগা শুরু হবে অগাস্টের উইকেন্ডে। ১৫ অগাস্ট শুরু। চলবে মে মাসের ২২ তারিখ অবধি।

৩৮ রাউন্ডের লিগ

৩৮ রাউন্ডের লিগ

লা লিগায় থাকছে ৩৮টি রাউন্ড। ১৫ অগাস্ট প্রথম দিনেই নামবে বার্সেলোনা, হোম ম্যাচ খেলবে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদ ওই দিনই অ্যাওয়ে ম্যাচ খেলবে দেপোর্তিভো আলাভেসের বিরুদ্ধে। সেল্টা ভিগোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।

এল ক্লাসিকো

এল ক্লাসিকো

মরশুমের প্রথম এল ক্লাসিকোটি বার্সেলোনা খেলবে নিজেদের মাঠেই। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে সেই ডার্বিটি হবে অক্টোবরের ২৪ তারিখ। মার্চের ২০ তারিখ কার্লোস আনসেলোত্তির রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে রোনাল্ড কোম্যানের বার্সার অ্যাওয়ে ম্যাচ। ফুটবল বিশ্বের নজর থাকে এই এল ক্লাসিকোর দিকেই।

শেষ ল্যাপে চ্যাম্পিয়ন আতলেতি

শেষ ল্যাপে চ্যাম্পিয়ন আতলেতি

গত মরশুমের লা লিগায় রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় স্থানে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল। শেষ ল্যাপের দৌড়ে হোঁচট খেয়ে খেতাবের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল বার্সা। শেষ দিনে রিয়াল ভ্যালাদোলিদকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আতলেতি। রিয়ালের চেয়ে ২ ও বার্সার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+