স্পিন বোলিং কোচ হিসেবে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস নিযুক্ত করল এই প্রাক্তন ভারতীয় তারকাকে
স্পিন বোলিং কোচ হিসেবে পাঞ্জাব কিংস নিযুক্ত করল এই প্রাক্তন ভারতীয় তারকাকে
আসন্ন আইপিএল-এর জন্য পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন সুনীল যোশী। আইপিএল ২০২৩-এর জন্য সুনীল যোশীকে স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত করার কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করে প্রীতি জিন্টার দল। বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভার বেলিসের কোচিং ইউনিটে যোগ দেবেন যোশী। অনিল কুম্বলের পরিবর্তে আইপিএল ২০২৩-এর জন্য ট্রেভার বেলিসকে নিযুক্ত করা হয় পাঞ্জাব কিংসের কোচ হিসেবে।

গত আইপিএল-এ ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি পাঞ্জাব কিংস। দশ দলে মধ্যে ৬ নম্বরে পাঞ্জাব কিংস শেষ প্রধান কোচের পদ থকে সরিয়ে দেওয়া হয় অনিল কুম্বলে। ভারতের হয়ে ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে সুনীল যোশী ১৫টি টেস্ট এবং ৬৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল-এর উদ্বোনী সংস্করণে খেলেছিলেন যোশী।
কোচিং লাইনআপে প্রচুর রদ বদল করেছে পাঞ্জাব কিংস। ওয়াসিম জাফরকে আসন্ন মরসুমের জন্য ব্যাটিং প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করেছে তারা। এর আগেও পাঞ্জাব কিংসের হয়ে কাজ করেছেন ওয়াসিম জাফর। চার্ল ল্যাঙ্গেভেল্টকে আসন্ন মরসুমের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়। এই মরসুমে শিখর ধাওয়ানের নেতৃত্বে পাঞ্জাব কিংস খেলবে। ময়াঙ্ক আগরওয়ালকে আইপিএল ২০২৩-এর মিনি নিলামের আগে ছেড়ে দিয়েছে পাঞ্জাবের ফ্রাঞ্চাইজিটি। ৮.২৫ কোটি টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলে নিয়েছে। ঠিক মতো গত মরসুমে পারফর্ম করতে না পারলেও অতীতের পারফরম্যান্সের কারণেই বড় দাম পেয়েছেন ময়াঙ্ক।
এ বারের আইপিএল-এ রেকর্ড অর্থে তারকা ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কারানকে সই করিয়েছে পাঞ্জাব কিংস। কারানকে দলে পেতে ১৮.৫ কোটি টাকা খরচ করেছে পাঞ্জাবের ফ্রাঞ্চাইজি দলটি। আইপিএল নিলামের ইতিহাসে তিনিই সব থেকে মূল্যবান ক্রয়।












Click it and Unblock the Notifications