উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি-নেইমাদের সামনে কারা? দেখে নিন প্রি কোয়ার্টারের সূচি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা চূড়ান্ত হয়ে গেল আজ। বিশ্বকাপের পর যা ঘিরে আগ্রহ তুঙ্গে থাকবে ফুটবলপ্রেমীদের। চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলাগুলি হবে ফেব্রুয়ারির ১৪, ১৫, ২১ ও ২২ তারিখে। দ্বিতীয় লেগের খেলাগুলি হবে মার্চের ৭,৮, ১৪ ও ১৫ তারিখ।

আজ যে ক্রীড়াসূচি তৈরি হলো তাতে দেখা যাচ্ছে মেসি-নেইমারদের পিএসজি খেলবে আরেক হেভিওয়েট তথা বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আরবি লিপজিগ। টটেনহ্যাম হটস্পারকে শক্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে ইতালিয়ান সিরি আ খেতাবজয়ী এসি মিলানের। ক্লাব ব্রুগ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বেনফিকার। এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট খেলবে নাপোলির বিরুদ্ধে।
ইন্টারের খেলা পড়েছে পোর্তোর বিরুদ্ধে। চেলসির বিরুদ্ধে খেলবে বরুসিয়া ডর্টমুন্ড। লিভারপুলের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে লিভারপুলকে হারিয়েই রিয়াল চ্যাম্পিয়ন হয়েছিল। এবার প্রি কোয়ার্টার ফাইনাল পর্বেই মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে লিভারপুল। ৫৯ মিনিটে ভিনসিয়াস জুনিয়রের করা একমাত্র গোলের সুবাদে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। ২০২০-র ফাইনালে পিএসজি মুখোমুখি হয়েছিল বায়ার্নের। এবার এই দুই হেভিওয়েটের দ্বৈরথ দেখা যাবে রাউন্ড অব সিক্সটিনেই।
চেলসির বিরুদ্ধে পড়েছে ডর্টমুন্ডের খেলা। ফলে ইংল্যান্ড তারকা জুড বেলিংহ্যাম তাঁর দেশের ফুটবলারদের বিরুদ্ধে কেমন খেলেন সেদিকেও থাকবে সকলের নজর। ১০ জুন ইস্তানবুলে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেই ফাইনালে জায়গা করার জন্য মরিয়া সব ক্লাবই। কে শেষ হাসি হাসেন তা জানতে আরও কয়েকটা মাসের অপেক্ষা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications