Premier League: চেলসি তিনে, আর্সেনাল চারে! হেভিওয়েটদের দুরন্ত জয়ে জমজমাট প্রিমিয়ার লিগ
Premier League: প্রিমিয়ার লিগের দৌড়ে দারুণভাবে চলে এলো চেলসি ও আর্সেনাল। আজ তারা জয় পাওয়ায় সমান সংখ্যক ম্যাচ খেলে রয়েছে যথাক্রমে তিনে ও চারে।
চেলসি এদিন ২-১ ব্যবধানে হারিয়ে দিল লেস্টার সিটিকে। আর্সেনাল ৩-০ গোলে চূর্ণ করল নটিংহ্যাম ফরেস্টকে।
চেলসি এদিন অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল। ১৫ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করায় বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল চেলসি। ৭৫ নিনিটে এঞ্জো ফার্নান্দেজের গোলের সৌজন্যে ব্যবধান বেড়ে হয় ২-০। যদিও দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল হজম করে চেলসি।
চলতি প্রিমিয়ার লিগে এদিন চেলসির হয়ে সপ্তম গোলটি করলেন জ্যাকসন। লেস্টার সিটি জর্ডন আয়েওয়ের পেনাল্টি থেকে করা গোলের সুবাদে ব্যবধান কমাতে পারলেও হার বাঁচানোর পক্ষে তা যথেষ্ট ছিল না। জ্যাকসন ম্যাচের পর জানান, লিগ টেবলে তাদের উপরে কারা রয়েছে সেটা নিয়ে তাঁরা ভাবছেন না। প্রতিটি ম্যাচ জেতাই লক্ষ্য।
অপর ম্যাচে আর্সেনাল এদিন তিন গোলে হারাল নটিংহ্যাম ফরেস্টকে। ১৫ মিনিটে বুকায়ো সাকা গোল করেছিলেন। বিরতিতে খেলার ফল ছিল ১-০। ৫২ মিনিটে আর্সেনালের দ্বিতীয় গোলটি করেন টমাস পার্তি। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ান ইথান নওয়ানেরি।
এই মুহূর্তে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে লিভারপুল। তাদের ঝুলিতে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। যদিও তারা এই প্রতিবেদন লেখার সময় টনেটহ্যাম হটস্পারের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে রয়েছে।
ম্যান সিটি হারলে চেলসি ও আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে হবে ১। আজকের জয়ের ফলে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চেলসি। আর্সেনালের ১২ ম্যাচে ২২ পয়েন্ট। তারা রয়েছে চারে। চেলসি ও আর্সেনালের গোলপার্থক্য সমান (৯)। তবে চেলসি আর্সেনালের থেকে ২টি গোল বেশি করেছে।













Click it and Unblock the Notifications