Prabir Das: ফুটবল মাঠে মায়ের অপমান, প্রতিবাদে গর্জে উঠলেন প্রবীর দাস

ফুটবল মাঠে মায়ের অপমান। প্রতিবাদে গর্জে উঠলেন কেরল ব্লাস্টার্সের বাঙালি ফুটবলার প্রবীর দাস। প্রবীরের অভিযোগ তাঁর মাকে হেনস্থা করা হয়েছে। মায়ের অসম্মান সহ্য করতে পারেননি বঙ্গ তনয়। সমাজমাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করেন বঙ্গ তারকা। সেইসঙ্গে নিজের আবেগতাড়িত বক্তব্যও তুলে ধরেন প্রবীর।

আইএসএলে মুম্বই সিটি ২-১ গোলে হারায় কেরালা ব্লাস্টার্সকে। ম্যাচের শেষে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি চলে আসে শিরোনামে। মুম্বইয়ের মাঠে ১-২ গোলে হেরে মাঠ ছেড়ে যাওয়ার সময় দেখা যায়, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন প্রবীর দাস। সেই সময় দেখে মনে হয়েছিল, দল হেরে যাওয়ায় ও তিনি আক্রান্ত হওয়ার জন্য কেঁদে ফেলেছেন প্রবীর।

প্রবীর দাস

কিন্ত পরে এই ঘটনার আসল কারণ ফাঁস করেন প্রবীর দাস। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছিলেন, আসলে বারবার ম্যাচ হেরে যাওয়ার কারণেই প্রবীর কেঁদে ফেলেছিলেন। কিন্তু প্রবীরের দাবি, আসল কারণ তা নয়। তিনি তাঁর পোস্টে লেখেন, 'খেলায় হার-জিত থাকবেই। কিন্তু প্রত্যেকের ক্রীড়াসুলভ মানসিকতা রাখা দরকার। আমার মাকে হেনস্থা করা হয়েছে। মায়ের তো কোনও দোষ ছিল না।'

বাঙালি ফুটবলারের কথায়, 'আমার স্বপ্ন পূরণে জন্য মা অনেক ত্যাগ স্বীকার করেছে। সেই সব ত্যাগ আমি কোনও দিন ভুলতে পারব না। তাই মায়ের অসম্মান মেনে নিতে পারিনি। কেঁদে ফেলেছিলাম।' কে বা কারা তাঁর মাকে হেনস্থা করেছেন তাঁদের নাম বলেননি প্রবীর। তবে তাঁর কথা থেকে স্পষ্ট যে মুম্বই ম্যাচে এমন কিছু হয়েছে, যা মেনে নিতে পারেননি বাঙালি ফুটবলার।


মোহনবাগা‌ন এবং এটিকে মোহনবাগান দলে দীর্ঘদি খেলার পরে কেরলে যোগ দে‌ন প্রবীর দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+