UEFA Nations League 2022: অফ-কালার রোনাল্ডো তবুও জয় পেতে সমস্যা হল না পর্তুগালের, ঘরের মাঠে লজ্জার হার স্পেনের
UEFA Nations League 2022: অফ-কালার রোনাল্ডো তবুও জয় পেতে সমস্যা হল না পর্তুগালের, ঘরের মাঠে লজ্জার হার স্পেনের
লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- উভয় নিজেদের জাতীয় দলের সব থেকে বড় ভরসার জায়গা। এই দুই ফুটবলার না চললে অকেজ দেখায় আর্জেন্টিনা বা পর্তুগালকে। দুই দেশের কোটি কোটি সমর্থক এবং বিশ্ব জোরা তাঁদের ফ্যান বেস গোলের জন্য তাকিয়ে থাকেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা দুই মহাতারকার দিকে। কিন্তু রবিবার রাতে দেখা গেল পর্তুগাল কিছুটা হলেও রোনাল্ডো নির্ভরতা কাটিয়ে উঠেছে।

উয়েফা নেশনস কাপের ম্যাচে চেক প্রজাতন্ত্রের সিনোবো স্টেডিয়াম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল মুখোমুখি হয়েছিল চেক প্রজাতন্ত্রের। রোনাল্ডো গোল না করলেও ৪-০ ব্যবধানে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে পর্তুগাল। চেক ফুটবলাররা রোনাল্ডোকে ঘেরা টোপের মধ্যে সর্বক্ষণ রাখায় বাকি ফুটবলারদের কাছে জায়গা ওপেন হয়ে যাচ্ছিল সেই সুযোগটাই কাজে লাগায় পর্তুগাল।
ম্যাচের ৩৩ মিনিটে রাফায়েল লিও-এর পাস থেকে দিয়েগো ডালোট এগিয়ে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মারিও রুইয়ের পাস থেকে ব্রুনো ফার্নান্ডেজ দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়েই পেনাল্টি পেয়েছিল চেক প্রজাতন্ত্র। কিন্তু গোল কমানোর সুযোগ কাজে লাগাতে পারেননি চেকের তারকা স্ট্রাইকার প্যাট্রিক চিক। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যে তৃতীয় গোলটি পর্তুগালকে এনে দেন দিয়েগো ডালট, ব্রুনো ফার্নান্ডেজ এই গোলের পাসটি বাড়ায়। ৮২ মিনিটে চেক প্রজাতন্ত্রের কফিনে শেষ পেরেকটি গেঁথে দেন পরিবর্তন ফুটবলার হিসেবে মাঠে নামা দিয়েগো জোটা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাস থেকে গোল করেন তিনি।
অপর দিকে, এই দিনই লজ্জার হারের সাক্ষী থেকেছে স্পেন। ঘরের মাঠে প্রায় চার বছর পর পরাজিত হয়েছে স্পেন। এস্তাদিও লা রোমারেডায় স্পেনকে ২-১ গোলে পরাজিত করে সুইৎজারল্যান্ড। রিয়াল জারাগোজার হোম গ্রাউন্ডে ২১ মিনিটে রুবেন ভার্গাসের পাস থেকে ম্যানুয়েল আকেঞ্জি গোল করে এগিয়ে দেন সুইৎজারল্যান্ডকে। প্রথমার্ধে স্পেন সমতা ফেরাতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরু দশ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফিরিয়ে আনে স্পেন। মার্কো আসেন্সিও'র পাস থেকে জর্ডি আলবা ম্যাচে স্পেনকে ফেরানোর তিন মিনিটের মধ্যে আকেঞ্জির পাস থেকে দ্বিতীয় গোলটি করে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রেল এমবোলো। শেষের দিকে একের পর এক আক্রমণ তুলে আনলেও হার বাঁচাতে পারেনি স্পেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications