কাসিম, দীপকদের ভাগ্য ঝুলে প্লেয়ার স্ট্যাটাস কমিটির উপর
আই লিগের অন্তিম পর্যায় ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ তুলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন মিনার্ভা পঞ্জাবের মালিক রঞ্জিত বজাজ।
আই লিগের অন্তিম পর্যায় ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ তুলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন মিনার্ভা পঞ্জাবের মালিক রঞ্জিত বজাজ। বাজাজ জানিয়েছিলেন ইস্টবেঙ্গলের তরফ থেকে তাঁর দলের ফুটবলার এবং কোচের সঙ্গে কথা বলে ম্যাচ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি লিখিত ভাবে এই অভিয়োগ জানিয়েছিলেন অল ইন্ডিয়া ফুটবলর ফেডারেশন (আইএফএফ)কেও। এই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌছনোর আগেই ফের এক বার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন বাজাজ।

দল বদলের বাজারে নিজেদের দলে নতুন ছয় ফুটবলারকে নেওয়ার কথা জানায় ইস্টবেঙ্গল। এই ছয় জন ফুটবলার হলেন কাসিম আয়দার, রক্ষিত ডাগার, সুখদেব সিং, দীপক দেভরানি, সঞ্চায়ন সমাদ্দার এবং গিনকাহোলেন হাওকিপ। এদের মধ্যে প্রথম চার জনই মির্ভার ফুটবলার।
ইস্টবেঙ্গল নিজেদের এই প্লেয়ারদের কথা জানোর পরই বাজাজ জানান রক্ষিত ছাড়া বাকি তিন ফুটবলারকে সই করাতে পারে না ইস্টবেঙ্গল। কারণ তাঁদের সঙ্গে ২০১৯ পর্যন্ত চুক্তি আছে মিনার্ভার। এই বিষয়ে এআইএফএফকে লিখিত ভাবে জানানোর কথাও জানান রঞ্জিত বাজাজ। তিনিও এ-ও জানান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যদি এআইএফএফ কোনও রকম পদক্ষেপ না নেয় তা হলে তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইনি নোটিস পাঠাবেন। এই পরিপ্রেক্ষিতে এআইএফএফ সচিব কুশল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'মিনার্ভার পক্ষ থেকে এই বিষয়ে একটা চিঠি আমরা পেয়েছি। বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্লেয়ার্স স্যাটাস কমিটির কাছে এটা পাঠানো হবে।'
তিনি আরও বলেন, 'ফিফার নিয়ম অনুযায়ী, কোনও ফুটবলারকে অফার করতে হলে আগে সেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে সংশ্লিষ্ট ক্লাবকে। এই নিয়মর ব্যতিক্রম শুধু তখনই হতে পারে যদি সেই প্লেয়ারের সঙ্গে বর্তমান ক্লাবের চুক্তির মেয়াদ ছয় মাসের কম হয়। এক্ষেত্রে যদি সঠিক কাগজপত্র দেখাতে পারে মিনার্ভা তাহলে সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে।'












Click it and Unblock the Notifications