আইএসএলের মোহে অন্ধ ফুটবলাররা, ইস্ট-মোহনের জার্সিও ক্যারিশমা হারাচ্ছে -বিস্ফোরক সঞ্জয় সেন
কলকাতা লিগে মেন্টর হিসেবে মোহনবাগান সঞ্জয় সেনকে রেখেছে, কিন্তু শঙ্করলাল চক্রবর্তীর কাজে নাক গলাবেন না জানালেন সঞ্জয়। পাশাপাশি আইএসএল মোহে অন্ধ ফুটবলাররা তোপ চেতলার সঞ্জয়ের।
এ বছর কলকাতা লিগে মোহনবাগানের মেন্টর তিনি। গত মরশুমে ক্লাব তাঁবুতে ট্রফি ঢোকেনি. কিন্তু তার আগের দুই মরশুমে আই লিগ ও ফেড কাপ এনে দিয়েছেন ক্যাপ্টেন সঞ্জয় সেন। কলকাতা লিগে তিনি থাকবেন নেপথ্যে। মরশুমের প্রথম অনুশীলনে এসে নিজের ফর্মে সঞ্জয় সেন। ওয়ান ইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য আনপ্লাগড সঞ্জয় সেন।[আরও পড়ুন:এক ঝাঁক নতুন মুখ, আশা-নিরাশার দোলাচলে অনুশীলন শুরু মোহনবাগানের ]

গত দু মরশুমের থেকে এ বছর কোচিং করা কি একটু বেশি চ্যালেঞ্জিং?
ইস্টবেঙ্গল-মোহনবাগানের কোচিং করাটা সবসময়ে বেশি চ্যালেঞ্জিং, এটাকে এনজয় করত হবে। সব সময়ে যে একই টিম থাকবে, তার মানে নেই। মোহনবাগানের যেহেতু অনেক প্লেয়ার এখন নেই তাতে অসুবিধা হবে না। নতুন প্লেয়ার দিয়ে নতুন একটা আকার ধারণ করবে নিশ্চয়। আইএসএলের ড্রাফটিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না। আমিও জানিনা কাদের পাব। নতুনভাবেও যদি টিম হয় তাহলেও দল তৈরি হয়ে যাবে।

তার মানে আইএসএলের দিকেই তাকিয়ে আছেন আপনারা?
না পুরোপুরি তা নয়। কিছু প্লেয়ারের এ বছর যা ট্রেন্ড দেখা গেছে তাতে যেন একটা মোহে ছুটছেন ফুটবলারর। যেমন শুভাশিস বোস,দু 'দিন আগেও যাঁদের কেউ চিনত না, মোহনবাগান নিয়ে এসে লেফটব্যাত পজিশনে খেলত তাঁরাও আইএসএলের মোহে পড়ে গেছেন। প্লেয়াররা যদি মনে করে তাঁরা আইএসএলে খেলবে সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা যাঁরা বড় হয়েছি তাঁদের মনে হত মোহনবাগান -ইস্টবেঙ্গল না খেললে সম্পূর্ণ নয়। এখন একটা পরিবর্তন হয়েছে। গত মরশুমে বিভিন্ন আইলিগ ক্লাবে যাঁরা খেলেছেন তাঁরা সকলেই মনে করছেন আইএসএল খেললে লাভবান হব।

তরুণ ফুটবলারদের এই প্রবণতা কি তাঁদের জন্য ক্ষতিকারক?
সেটা ফুটবলাররাই বলতে পারবে, আমাদের বলার কথা নয়। আমরা আসলে যে প্লেয়ারদের দরকার তাঁদের একটা তালিকা তুলে দিই। এই বছর তাই করব। যদি প্রাথমিক পছন্দের ফুটবলারদের না পাওয়া যায় তাহলে বিকল্প ফুটবলার যাঁদের নাম দেওয়া আছে তাঁদের নিয়ে দল গঠন করতে হবে। কাজও সেভাবে এগোচ্ছে।

২৯ তারিখের পর দল গঠনের ছবিটা কি অনেকটা পরিষ্কার হবে?
হ্যাঁ সে তো নিশ্চয়। প্লেয়ারদের কাছেও পরিষ্কার হবে, আমাদের কাছেও পরিষ্কার হবে।

বিদেশিরা কি বড় ফ্যাক্টর হয়ে গেল আই লিগে?
সে সবছরই ছিল, গত বছরও ছিল, তাঁর আগের বছরও ছিল। দিপান্ডা বলে যে ফুটবলারটি কলকাতার দিকে পা বাড়াল কেন। শিবাজিয়ান্সে সেভাবে সুযোগ পাচ্ছিল না। সেরা গোল স্কোরার হওয়ার জন্য অনেক প্রস্তাব পাচ্ছে। বিদেশি নিশ্চয় একটা ফ্যাক্টর। সব বছর ছিল, এবছরও থাকবে।

সাত বছর কলকাতা লিগ পায় নি মোহনবাগান, সমর্থকদের উদ্দেশ্যে আপনার বার্তা কী ?
আমি বার্তা দিতে আসিনি। কলকাতা লিগে আমি দায়িত্বে নেই, অক্টোবর মাসে যখন আই লিগে দায়িত্ব নেব অনুশীলন করব তখন সেই জায়গাটা আমি ঠিক বলতে পারব।

দলকে কিভাবে গাইড করবেন?
শঙ্করলাল চক্রবর্তী কলকাতা লিগে সবকিছুর দায়িত্বে যাঁরা ২০১৭-র কলকাতা লিগে খেলছেন। সুতরাং আমার কোনও ভূমিকা নেই। আমি খেলা দেখতে আসব, যেদিন ভালো লাগবে অনুশীলন দেখতে আসব, রোজ নয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications