Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক ঝাঁক নতুন মুখ, আশা-নিরাশার দোলাচলে অনুশীলন শুরু মোহনবাগানের

২০১৭-১৮ মরশুমে একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করল মোহনবাগান। আইএসএলের চক্করে এখনও দলের সঠিক কাঠামো গড়ে উঠতে পারেনি সবুজমেরুণ শিবির। 

নতুন মরশুম, নতুন অনুশীলন জার্সি, একঝাঁক নতুন মুখ। পুরোন মুখ বলতে শিল্টন পাল, বিক্রমজিৎ সিং, আজহারুদ্দিনের মত হাতে গোনা কয়েক জন। প্রথম দিনের অনুশীলনে হাজির একগোছা ট্রায়ালে আসা ফুটবলার। সব মিলিয়ে এখনও তৈরি হচ্ছে মোহনবাগান।

এক ঝাঁক নতুন মুখ, আশা-নিরাশার দোলাচলে অনুশীলন শুরু মোহনবাগানের

বুধবার থেকে এ মরশুমের অনুশীলন শুরু করে দিল মোহনবাগান। কোচ শঙ্করলাল চক্রবর্তীর কোচিংয়ে নতুন মরশুমে কলকাতা লিগের লক্ষ্যে অনুশীলন শুরু। দলের তিন বিদেশির মধ্যে দুই বিদেশি ঘানেছো ক্রোমা ও কামো স্টিফেন বাই এদিনই দলের সঙ্গে অনুশীলন করেছেন। কিন্তু তৃতীয় বিদেশি কিংসলে কবে আসবেন তা নিয়ে নিশ্চত কোনও রূপরেখা পাওয়া যায়নি।

আই লিগ আইএসএল লড়াইয়ে ফুটবলারদের একটা বড় অংশ আইএসএলের ড্রাফটিংয়ের দিকে তাকিয়ে বসে আছে। আর তাই মোহনবাগানও এখন ২৯ তারিখের ডেডলাইনের দিকে তাকিয়ে বসে আছে। অভিজ্ঞ ফুটবলার শিল্টন পালের মত, ' এখন আর কেউ ক্লাব, জার্সির আবেগ নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নয়, তাই তাঁরা টাকা-র দিকেই ঝুকছেন।' এতে অবশ্য দোষ দেখছেন না ১২ বছর বাগানে খেলা শিলটন পাল। এমনকি তিনি নিজেও প্রাথমিক ভাবে আইএসএলে খেলবেন এমনটাই ভেবেছিলেন। এই মুহূর্তে এটাই মোহনবাগানের বড় সমস্যা।

এক ঝাঁক নতুন মুখ, আশা-নিরাশার দোলাচলে অনুশীলন শুরু মোহনবাগানের

তবে কোচ শঙ্করলাল চক্রবর্তী আশাবাদী। তাঁর মতে মোহনবাগান- ইস্টবেঙ্গলের জার্সিই বিশাল বড় মোটিভেশন। বেশ কয়েক বছর কলকাতা লিগ অধরা। এবার তাই সেই খরা কাটাতে হবে এই স্বপ্ন ফুটবলারদের মধ্যে এঁকে দিয়েছেন মোহন কোচ। শঙ্করলাল বলেছেন,'ফুটবলাররা তরুণ তাই একেবারেই পুরো চাপ দিলে বিষয়টা ঠিক থাকবে না। তাই একটা একটা ম্যাচ হিসেবে দেখতে বলেছি।'

এক ঝাঁক নতুন মুখ, আশা-নিরাশার দোলাচলে অনুশীলন শুরু মোহনবাগানের

আবাসিক শিবিরের কোনও সম্ভবনা নেই। তবে সামনের সপ্তাহ থেকে দু 'বেলা অনুশীলন করাবেন মোহন কোচ। তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ এই কলকাতা লিগের দল থেকে বেশ কয়েকজন পরিণত খেলোয়াড় তৈরি করতে হবে যাতে আই লিগেও তাঁরা দলের বড় ভরসা হতে পারে। কারণ গত মরশুমের দেবজিত মজুমদার , প্রীতম কোটল ,প্রবীর দাস, জেজে ,কাটসুমিরা এবার কিন্তু আই লিগেও ফিরবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+