Euro Cup 2024: পেপের 'মেজর' রেকর্ড! ইউরো কাপেই পিছনে ফেলে দিলেন শিলটনকে
Euro Cup 2024: ইউরো কাপের আসরেই 'মেজর' রেকর্ড দখলে নিলেন পর্তুগালের তারকা ডিফেন্ডার পেপে। বিশ্বকাপ বা ইউরো কাপকে মেজর বলে চিহ্নিত করা হয়।
ইউরোপীয় ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি বয়সে মেজর টুর্নামেন্টের নক আউট পর্বের ম্যাচ খেলে অনন্য কীর্তি গড়লেন পেপে। ছিনিয়ে নিলেন পিটার শিলটনের রেকর্ড।
ফ্রাঙ্কফুর্টে স্লোভেনিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল পর্তুগালের। এই ম্যাচটি পর্তুগাল ৩-০ গোলে জিতেছে টাইব্রেকারে। গোলকিপার দিয়েগো কোস্তা পেনাল্টি শ্যুটআউটে তিনটি শট রুখে দেন। তার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি মিস করেন অতিরিক্ত সময়ের প্রথমার্ধে।
ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ছিল। এই ম্যাচটি খেলতে নেমেই নয়া নজির গড়লেন পেপে। তিনি এঅই ম্যাচটি খেললেন যখন তাঁর বয়স ৪১ বছর ১২৬ দিন। এর আগে, ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটন ৪০ বছর ২৯২ দিনের মাথায় ১৯৯০ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে ইংল্যান্ড হেরেছিল ইতালির কাছে।
গতকালের ম্যাচে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে প্রথম শট নিতে গিয়েই গোল করেন রোনাল্ডো। তাঁর চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করেছেন হেড কোচ রবার্তো মার্তিনেজ। সিআর সেভেন দেশের হয়ে এই ম্যাচটি খেললেন ৩৯ বছর ১৪৭ দিনের মাথায়।













Click it and Unblock the Notifications