Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে জাপানকে উড়িয়ে ফুটবলের সেমিতে স্পেন, প্রতিপক্ষ মরক্কো

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ফুটবল ফাইনালে ইউরো কাপজয়ী স্পেনের দ্বৈরথ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনার সঙ্গে হবে কিনা তা স্পষ্ট হবে আজ রাতেই।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও মরক্কো। মরক্কো ৪-০ গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। এর পরের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে পরাস্ত হয়েছে জাপান।

Paris Olympics 2024
AFP via Getty Images
Paris Olympics 2024

স্পেনের হয়ে ইউরো কাপে খেলা ফেরমিন লোপেজ জোড়া গোল করেন। ম্যাচের ১১ ও ৭৩ মিনিটে তিনি গোল দুটি করেন। প্রথম গোলটি আসে বাঁ পায়ের দূরপাল্লার জোরালো শটে। ঝাঁপিয়ে বল ঠেকাতে পারেননি জাপানের গোলরক্ষক লিও কোকুবো। দ্বিতীয়ার্ধে বুক দিয়ে বল নামিয়ে ভলিতে গোল করেন লোপেজ।

৮৬ মিনিটে স্পেনের তৃতীয় গোলটি করেন অধিনায়ক আবেল রুইজ। তবে খেলার গতিপ্রকৃতি অন্যরকম হতে পারতো যদি না জাপানের সমতা ফেরানোর প্রয়াস ভিএআর দ্বারা বাতিল হতো। রিপ্লেতে দেখা যায় মাও হোসোয়ার ডান পা কয়েক মিলিমিটারের জন্য অফ-সাইডের ফাঁদে পড়ে যায়।

পরে তাঁর আরেকটি প্রয়াস রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক। কোটা টাকাইয়ের একটি শট ক্রসবারে প্রতিহত হয়। ফলে কোয়ার্টার ফাইনালে কোনও গোল হজম না করেই সেমিফাইনালে চলে যায় স্পেন।

অপর কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে চূর্ণ করেছে মরক্কো। এবারের অলিম্পিক্সে তাদের কাছেই বিতর্কিত পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল আর্জেন্তিনাকে। মরক্কো প্রথমার্ধে এগিয়ে ছিল ২৯ মিনিটে পেনাল্টি থেকে করা সুফিয়ানে রাহিমির করা গোলে। ৬৩ মিনিটে ইলিয়াস আখোমাচ, ৭০ মিনিটে আচরফ হাকিমি ও ইনজুরি টাইমে মাওহৌব মেহদি পেনাল্টি থেকে গোল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+