Paris Olympics 2024: দর্শক হামলার পর ভিএআর চেক! অলিম্পিক্সে বাতিল আর্জেন্তিনার গোল, ২ ঘণ্টা পর জিতল মরক্কো
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ফুটবলের প্রথম দিনেই বিতর্ক। দর্শক হামলার জেরে বন্ধ থাকল খেলা। ভিএআরে বাতিল হলো আর্জেন্তিনার গোল।
যার জেরে অলিম্পিক্স অভিযানের শুরুতেই হোঁচট খেল আর্জেন্তিনা। প্রশ্ন রয়ে গেল, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েই।
দ্বিতীয়ার্ধে স্টপেজ টাইম ছিল ১৫ মিনিটের। আর্জেন্তিনার ক্রিশ্চিয়ান মেদিনার গোলটি দেখানো হয়েছিল ইনজুরি টাইমের ১৬ মিনিটের মাথায়। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগেই। এই গোলের সুবাদেই মরক্কোর বিরুদ্ধে সমতা ফেরায় আর্জেন্তিনা।
কিন্তু এই গোলটির পরই শুরু হয় দর্শক হামলা। সেন্ত এতিয়েনের স্টেড জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামের মাঠে ঢুকে পড়েন দর্শকরা। আর্জেন্তিনার ফুটবলারদের লক্ষ্য করে গ্যালারি থেকে বোতল, বাজি ছোড়া হতে থাকে। দুই দলকে নিয়েই এরপর বাইরে চলে যান রেফারি।
এরপর জানানো হয়, খেলা শেষ হয়নি। মাঠ থেকে সমস্ত দর্শকদের বের করে দিয়ে আরও কিছু সময় খেলা হবে। প্রায় ঘণ্টা দুয়েক ধরে খেলা বন্ধ থাকে। এরপর স্টেডিয়াম ফাঁকা করে খেলা শুরু হয়। শুরুতেই ভিএআর চেকের পথে হাঁটেন রেফারি।
📺❌ The moment Argentina's goal was DISALLOWED due to offside.
— CentreGoals. (@centregoals) July 24, 2024
Morocco therefore won the match 2-1 against Argentina... 🇲🇦 pic.twitter.com/8dVEyRkahA
বলা হয়, ভিএআরে নাকি ধরা পড়েছে ব্রুনো আমিওনে অফসাইড পজিশনে ছিলেন। সে কারণেই গোল বাতিল। ফাঁকা স্টেডিয়ামে মিনিট তিনেক ধরে খেলার শেষে মরক্কো এই ম্যাচে ২-১ গোলে জিতেছে বলে ঘোষণা করা হয়।
🚨 Moroccan fans invaded the pitch and threw bottles to Argentine players after Argentina's goal. They also set off fireworks near the Argentine bench.
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) July 24, 2024
pic.twitter.com/qpoxmAJWsL
গোটা ঘটনাটিকে সার্কাস বলে কটাক্ষ করেছেন আর্জেন্তিনার হেড কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, জীবনে এই প্রথম সবচেয়ে বড় সার্কাস দেখলাম। লিওনেল মেসি ইনস্টাগ্রামে লিখেছেন অবিশ্বাস্য।
এর আগে, প্রথমার্ধের ইনজুরি টাইমে করা সুফিয়ানে রাহিমির গোলে এগিয়ে যায় মরক্কো। বিরতিতে তারা ১-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর খেলা শুরু হলে ইলিয়াস আকোমাচকে অবৈধভাবে বক্সে বাধা দেন জুলিও সোলার। ফলে পেনাল্টি পায় মরক্কো। রাহিমি ২-০ ব্যবধানে এগিয়ে দেন মরক্কোকে।
এরপর আর্জেন্তিনা মরিয়া হয়ে গোল শোধের প্রয়াস চালাতে থাকে। ৬৮ মিনিটে গিউলিয়ানো সিমিওনে গোল করেন। এরপরও আর্জেন্তিনা লাগাতার আক্রমণ চালালেও গোলমুখ খুলতে পারছিল না। ম্যাচের শেষ লগ্নে সমতা ফেরাতে সক্ষম হলেও নাটকীয় পরিবেশে সেই গোল বাতিল হলো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications