Copa America 2024: প্যারাগুয়েকে চার গোল, কোপার দ্বিতীয় ম্যাচেই ছন্দ ফিরে পেল ব্রাজিল
কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করলেও শনিবার ব্রাজিল ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল প্যারাগুয়েকে। শনিবার দুরন্ত ফুটবল খেলে ব্রাজিল বিধ্বস্ত করলো প্যারাগুয়েকে। আজ লাস ভেগাসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছিল ব্রাজিল। কিন্তু প্রথমার্ধের শেষ ১০ মিনিটের ঝড়ে সে শঙ্কার মেঘ দূরে পাঠান ভিনিসিয়স স্যাভিওরা। প্যারাগুয়ের রক্ষণকে রীতিমতো তছনছ করে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
৩০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু সেই পেনাল্টি নষ্ট করেন লুকাস পাকেতা। ৩৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস। ৪৩ মিনিটে স্যাভিও ব্যবধান বাড়ান। দ্বিতীয় গোল পেতে দেরি হয়নি। ৪৩ মিনিটের মাথায় গোল করেন স্যাভিয়ো। রদ্রিগোর গোলমুখী শট আটকে আটকে দিলেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি প্যারাগুয়ের গোলরক্ষক মরিনিগো। এমনকি রক্ষণভাগের খেলোয়াড়েরা সেই বল ক্লিয়ার করতে পারেননি। সুযোগসন্ধানী স্যাভিয়ো এই সুযোগ থেকে গোল করতে ভুল করেননি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান ৩-০ করেন সেই ভিনিসিয়াস। প্রথমার্ধের হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে।দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করে প্যারাগুয়ে। অ্যাল্ডেরেট গোল করেন। এরপর ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিলও। যার ফল পেতে খুব বেশি সময় লাগেনি। ৬৩ মিনিটে বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে আবার পেনাল্টি উপহার পায় ব্রাজিল। লুকাস পাকেতা এবার আর গোল করতে ভুল করেননি।
B R A S I L
A Seleção Brasileira encerra o jogo com resultado gigante contra o Paraguai. 4x1 e seguimos firmes para o próximo confronto, terça-feira (2) contra a Colômbia.
Vamos por mais! É só o começo
: Rafael Ribeiro / CBF#ThisIsBrasil #CopaAmerica2024… pic.twitter.com/QeOCtF3e2z
— CBF Futebol (@CBF_Futebol) June 29, 2024
৮১ মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার কুবাস লাল কার্ড দেখেন। দশ জনে হয়ে যায় প্যারাগুয়ে। শেষ পর্যন্ত ৪-১ ফলেই জয় পেয়ে মাঠ ছাড়ল ব্রাজিল, সেইসঙ্গে কোপার দ্বিতীয় ম্যাচেই যেন চেনা ছন্দ খুঁজে পেল হলুদ সবুজ জার্সিধারীরা।
এই ম্যাচ জয়ের ফলে গ্রুপ ডি-তে ২ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে দুনম্বরে তারা। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তারা। আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচ জিতলে গ্রুপ শীর্ষে থেকেই শেষ আটে যেতে পারবে ব্রাজিল। যদি পয়েন্ট খোয়ায় তারা সেক্ষেত্রে প্যারাগুয়ে কোস্টারিকা ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
গ্রুপ ডি - র অপর খেলায় কলম্বিয়া ৩-০ গোলে কোস্টারিকা দলকে পরাস্ত করে। গোল করেছেন লুইস ডিয়াজ, ডাভিনসান সানচেজ ও জন কোরডোবা। দুটো ম্যাচ জিতে কলম্বিয়া লিগ পর্বে প্রথম স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications