আইএসএলে ৬ গোলের থ্রিলার! ব্রাউনের হ্যাটট্রিকে মুম্বই সিটিকে রুখে দিল নর্থইস্ট ইউনাইটেড

আইএসএলের ম্যাচে ফের গোলের বন্যা। তবে পিছিয়ে পড়েও দেশোর্ন ব্রাউনের স্মরণীয় হ্যাটট্রিকে ভর করে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই সিটি এফসিকে রুখে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। বিরতিতে মুম্বই সিটি এফসি ২-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও ১টি গোল করে। কিন্তু তারপরও দারুণভাবে সমতা ফেরায় খালিদ জামিলের দল।

ব্রাউনের হ্যাটট্রিকে মুম্বই সিটিকে রুখে দিল নর্থইস্ট

ম্যাচের ২ মিনিটের মাথাতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। আহমেদ জাহৌয়ের ফ্রি কিকে মাথা ছুঁইয়েছিলেন ইগর কাতাতাউ, তবে অনবদ্যভাবে বলটিকে জালে জড়াতে দেননি নর্থইস্টের গোলকিপার মিরশাদ মিচু। ২৯ মিনিটে নর্থইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেন দেশোর্ন ব্রাউন। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে মাশুল দিতে হয় মুম্বইকে। ইমরান খানের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে গোলকিপারকে পরাস্ত করে নর্থইস্টকে এগিয়ে দেন ব্রাউন। যদিও কুলিং ব্রেকের পর ম্যাচের ৩৩ মিনিটেই সমতা ফেরায় মুম্বই। বিপিন সিংয়ের থেকে বল পেয়ে গোল করেন ফর্মে থাকা ইগর আঙ্গুলো। ৪০ মিনিটে আঙ্গুলোর অ্যাসিস্টে গোল করে মুম্বই সিটি এফসিকে এগিয়ে দেন বিপিন সিং। রক্ষণ ও গোলকিপারের ভুলে এই গোলটি হজম করে নর্থইস্ট। প্রথমার্ধের শেষে মুম্বই সিটি এফসি এগিয়ে ছিল ২-১ গোলে।

ব্রাউনের হ্যাটট্রিকে মুম্বই সিটিকে রুখে দিল নর্থইস্ট

৪৮ মিনিটে নর্থইস্টের হয়ে সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিলেন অধিনায়ক হার্নান সান্তানা। অনবদ্য দক্ষতায় দলকে রক্ষা করেন মুম্বই সিটির গোলকিপার মহম্মদ নওয়াজ। ৫২ মিনিটে ইগর আঙ্গুলোর দ্বিতীয় গোলের সুবাদে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ইগর কাতাতাউয়ের বাড়ানো নীচু ক্রস থেকে বল জালে জড়াতে কোনও ভুল করেননি আঙ্গুলো। তবে ৫৬ মিনিটের মাথাতেই ব্যবধান কমিয়ে ফেলে নর্থইস্ট। ব্রাউনের দ্বিতীয় গোলে ম্যাচ দাঁড়ায় ৩-২। ৬৯ মিনিটে বিপিন সিং মুম্বইকে এগিয়ে দিতে পারতেন, হয়নি এক্ষেত্রে গোলকিপার মিরশাদ সজাগ থাকায়। বল গিয়ে লাগে ক্রসবারে, গোলের বদলে কর্নার পায় মুম্বই। ৭৫ মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেননি ক্যাসিও গ্যাব্রিয়েল। তিনি গোল করতে পারলে মুম্বইয়ের জয় নিশ্চিত হতে পারতো। কুলিং ব্রেকের মিনিট পাঁচেক পরেই ব্রাউনের হ্যাটট্রিকে ম্যাচ ৩-৩ করে ফেলে নর্থইস্ট। এই গোলের জন্য দায়ী মুম্বইয়ের গোলকিপার। ইমরান খানের অ্যাসিস্টেই গোল ব্রাউনের।

ব্রাউনের হ্যাটট্রিকে মুম্বই সিটিকে রুখে দিল নর্থইস্ট

ইনজুরি টাইমেও দুই দলই গোলের কাছাকাছি পৌঁছে গেলেও দুই গোলকিপারের সজাগ থাকায় ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়। এই ম্যাচ ড্র হওয়ায় আট ম্যাচে মুম্বই সিটির পয়েন্ট হলো ১৬। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে নর্থইস্ট। কাল ওডিশা এফসিকে হারালে পয়েন্টের নিরিখে শীর্ষে থাকা মুম্বইকে ধরে ফেলবে জামশেদপুর এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+