জঘন্য ফুটবলে জয় অধরাই! আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে অক্সিজেন পেল নর্থইস্ট ইউনাইটেড এফসি

আইএসএলে ফের হারল এসসি ইস্টবেঙ্গল। আজ তিলক ময়দানে লড়াইটা ছিল পয়েন্ট তালিকার শেষ দুটি দলের। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে ১০ নম্বর জায়গা থেকে এক লাফে সপ্তম স্থানে উঠে এল নর্থইস্ট ইউনাইটেড এফসি। অন্যদিকে, লাল হলুদ সাতটি ম্যাচ খেলা হয়ে গেলেও জয়ের মুখ দেখল না। মাত্র তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতেই রইল ম্যানুয়েল মানোলো দিয়াজের দল। জঘন্য ফুটবল, গোলের সুযোগ নষ্ট, বিতর্কিত রেফারিং, সব কিছুর মিশেলে ফের পয়েন্ট নষ্ট করে সমর্থকদের হতাশা বাড়াল এসসি ইস্টবেঙ্গল।

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে অক্সিজেন পেল নর্থইস্ট ইউনাইটেড এফসি

এদিনের ম্যাচের প্রথমার্ধে বেশিরভাগ সময়ই বল মাঝমাঠে সীমাবদ্ধ ছিল। কোনও দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। তবু দুই দলের মধ্যে তুলনামূলক ভালো ফুটবল খেলে এসসি ইস্টবেঙ্গল। ২৪ মিনিটে ফ্রাঞ্জো প্রিস চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। ড্যানিয়েল চিমা গোল করার ভালো সুযোগ পেয়েও নষ্ট করেন। নর্থইস্টের গোলকিপার মিরশাদের মাথার উপর দিয়ে চলে যাওয়া বল ভালোরকমভাবে দৌড়ে পেরোসেভিচ ধরার চেষ্টা করে গোলের দিকে বলও বাড়ান। কিন্তু রেফারি গোল কিক দিয়ে বসেন।

যদিও এই সিদ্ধান্তটি নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। লাল হলুদের রক্ষণের ভুলে গোল পেতে পারত নর্থইস্টও। কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা। ফলে প্রথমার্ধ ছিল গোলশূন্যই।

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে অক্সিজেন পেল নর্থইস্ট

দ্বিতীয়ার্ধে অবশ্য এসসি ইস্টবেঙ্গলের যাবতীয় প্রয়াসে জল ঢেলে দেয় মাত্র ৭ মিনিটের ব্যবধানে হওয়া দুটি গোল। ৬১ মিনিটের মাথায় রাজু গায়কোয়াড় বলের দখল হারালে আক্রমণে উঠে আসে নর্থইস্ট। অনেকটা দৌড়ে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ান ভিপি সুহের। ৬৮ মিনিটে ফের গোল। ইমরান খানের ক্রসে মাথা ছুঁইয়ে নর্থইস্টের দ্বিতীয় গোলটি করে লাল হলুদকে কার্যত লড়াই থেকেই ছিটকে দেন প্যাট্রিক ফ্লটম্যান।

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে অক্সিজেন পেল নর্থইস্ট

এরপরও বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করে নর্থইস্ট। তবে পরাজয়ের ব্যবধান আর বাড়তে দেননি লাল হলুদ অধিনায়ক তথা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ৭৮ মিনিটের মাথায় বলবন্ত সিংয়ে নামিয়েও কোনও সুবিধা করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে খাসা কামারাকে ফাউল করা হলে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন আন্তোনিও পেরোসেভিচ।

দ্বিতীয়ার্ধে অনবদ্য ফুটবল খেলে যোগ্য দল হিসেবেই জিতেছে নর্থইস্ট। আক্রমণাত্মক ফুটবল খেলে গোল আদায় করে নিয়ে তারপর রক্ষণ জমাট করে গিয়েছে। লাল হলুদ সেভাবে সুযোগও তৈরি করতে পারেনি। তাতেই হতাশা বাড়তে থাকে এসসি ইস্টবেঙ্গলের ফুটবলারদের।সাত ম্যাচে চতুর্থ পরাজয়ের সাক্ষী থাকল দিয়াজের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+