কী ভাবে দেশে ফিরবেন জানেন না, ধার-দেনা করে কাতারে আসা বহু আর্জেন্টাইনের স্বপ্ন নায়ক মেসিকে বিশ্বকাপ হাতে দেখা

কী ভাবে দেশে ফিরবেন জানেন না, ধার-দেনা করে কাতারে আসা বহু আর্জেন্টাইনের স্বপ্ন নায়ক মেসিকে বিশ্বকাপ হাতে দেখা

মুদ্রাস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এই দেশটির নাগরিকদের মাসিক আয় ৩২০ পাউন্ডের কাছাকাছি। আর্থিক স্বচ্ছল্য না থাকলেও দুর্মূল্যের বাজারে লম্বা চওড়া বিল মেটাতে গিয়ে প্রত্যেককে দু'টি - তিনটি করে চাকরি করছেন। দৈনিক পরিশ্রম করছেন ১৬ ঘণ্টা কিংবা তারও বেশি।

কী ভাবে দেশে ফিরবেন জানেন না, ধার-দেনা করে কাতারে আসা বহু আর্জেন্টাইনের স্বপ্ন নায়ক মেসিকে বিশ্বকাপ হাতে দেখা

আর্থিক প্রতিকূলতা চরম সীমায় থাকলেও ফুটবলপাগল আর্জেন্টিনার সমর্থকেরা কেউ ধার করে, কেউ সঞ্চয় করা অর্থ খরচ করে আবার কেউ সম্পত্তি বিক্রি করে কাতারে এসেছেন আর্জেন্টিনাকে ফাইনালে খেলতে দেখার জন্য এবং তাঁদের হৃদয়ের মনিকোঠায় থাকা লিওনেল মেসির হাতে কাপ দেখার জন্য। ফুটবল কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। ফুটবল যুবরাজের হাতে পঞ্চম বারের চেষ্টায় প্রথম বার বিশ্বকাপ দেখতে মুখি রয়েছে সমগ্র নীল - সাদা দেশ।

কোনও রকম ভাবে ধার দেনা করে ৮২০০ মাইল অতিক্রম করে কাতারে পা রাখা ৬০ হাজার সমর্থকের একটাই চাহিদা এবং তা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ খেতাব, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। তাঁদের মনের মধ্যে অটুট বিশ্বাস রয়েছে রবিবার ম্যাচ শেষে হাসি মুখে মাঠ ছাড়তে পারবেন তাঁরা এবং অটুট বিশ্বস লিওনেল মেসির উপর।

৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নিজের কেরিয়ারের শেষ বিশ্বকাপটি খেলছেন এই বছর। এটি তাঁর পঞ্চম বিশ্বকাপ। দোহার লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপের ফ্রান্সের বিরুদ্ধে তাঁর দলের দ্বৈরথের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। ৮৯ হাজারের লুসাইল স্টেডিয়ামে কম করে ৬০-৭০ হাজার সংখ্যক দর্শক থাকবে আর্জেন্টিনার অপর দিকে, খুব বেশি হলে ১০ থেকে ১৫ হাজার ফরাসি সমর্থককে এই ম্যাচে স্টেডিয়ামে দেখা যাবে কারণ ভ্রমণরত আর্জেন্টিনার সমর্থকদের কাছেই রয়েছে অধিকাংশ টিকিট।

দেশের মধ্যে হাজারো সমস্যাকে কাটিয়ে উঠতে মারাদোনার মতো মেসিই ভরসা আর্জেন্টিনাবাসীর। সম্প্রতি সময়ে আর্জেন্টিনার পেসোর মূল্য ৩০ শতাংশ হ্রাস হয়েছে। নতুন বছর শুরুর আগে এবং প্রভু যীশুর জন্মদিনে লিওনেল মেসিকেই সান্তা হিসেবে পেতে চায় লাতিন আমেরিকার দেশটি। নিজেদের দেশ একাধিক অভ্যন্তরীণ এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গেলেও আর্জেন্টিনার রাজধানী ব্রুনো এরিসে বসে থাকা সিনিয়র আধিকারিক জানিয়েছে বিশ্বকাপ জেতাটাই পুরো দেশের কাছে এখন টপ প্রায়রিটি। আর্জেন্টিনার শ্রমমন্ত্রী কেলি অলমস বলেছেন, "মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমাদের ক্রমাগত লড়াই চালিয়ে যেতে হবে। এক মাসের লড়াই বড় পরিবর্তন আনবে না। আমরা চাই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে-- আর্জেন্টিনার মানুষ সত্যিই কিছুটা আনন্দের দাবি রাখে।" এক আর্জেন্টাইন সমর্থক বলছিলেন, "আমাদের কাছে কোনও টাকা নেই, কী ভাবে আর্জেন্টিনায় ফিরব জানি না, কিন্তু আমাদের একটাই লক্ষ্য আমাদের হিরো মেসিকে বিশ্বকাপ হাতে দেখা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+