প্রাক্তনই এখন বর্তমান, জন্মদিনের সেলিব্রেশনে প্রাক্তনীকে ফের চুম্বন নেইমারের
নেইমারকে নিয়ে জোর গুঞ্জন। না এবার তাঁর খেলাধুলো নয়, তাঁর লাভলাইনে নজর ফ্যানদের
ব্রুনার সঙ্গে কী আরও একবার প্যাচ আপ হয়ে গেল নেইমারের। এরকম একটা জল্পনা ভাইরাল হয়েছিল যখন একটি অনুষ্ঠানে প্রাক্তন বান্ধবীর সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে। সেই জল্পনায় আরও জোরালো স্ট্যাম্প পড়ে গেল। নিজের জন্মদিনের সেলিব্রেশনে বিশাল পার্টি দিয়েছিলেন পিএসজি তারকা নেইমার। সেখানেই ফের একবার ব্রুনার সঙ্গে তাঁর চুম্বনের ছবি ইন্টারনেটে ভাইরাল।
ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী ব্রুনা মার্কিজিনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। বিভিন্ন সময়ে ব্রুনার সঙ্গে ব্রেক আপের খবর এলেও ফের জোড়া লেগেছে সেই সম্পর্ক। তবে এবছর এপ্রিল মাসে তিনি জানিয়েছিলেন , 'দুজনের ভালোর জন্যেই সম্পর্কটি শেষ করে দেওয়া হয়েছে। আমি আমার ব্যক্তিগত জীবনে বাইরে আনতে পছন্দ করিনা , কিন্তু জানাচ্ছি ব্রুনা সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। '
এর পরই কাহিনীতে টুইস্ট। দেশের জার্সি গায়ে খেলার জন্য ব্রাজিলে ছিলেন নেইমার। সেই সময়ই এক বিয়ের আসরে ব্রুনার সঙ্গে দেখা হয় ২৪ বছরের ব্রাজিলীয় স্ট্রাইকারের। কালো হ্যাট আর সাদা পোশাকে প্রাক্তন প্রেমিকার দিকে এগিয়ে যেতে দেখা যায় নেইমারকে। আর তারপরই একে অপরকে চুম্বন।
#brumar 😍🙏🏻🔝
A post shared by Bruno Astuto (@brunoastuto) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2017-10-08T01:33:23+00:00">Oct 7, 2017 at 6:33pm PDT</time>
নেইমারের সোশ্যাল প্রোফাইলে ব্রুনা রাজ না করলেও ব্রুনার সোশ্যাল প্রোফাইলে তাঁদের উষ্ণ মুহূর্তের ছবির উপস্থিতি যত্রতত্র।
Click it and Unblock the Notifications