Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Year 2024: মেসির শেষ অধ্যায়? রোনাল্ডোর নতুন শপথ, নতুন বছরে ফোকাসে ফুটবলের কোন ইভেন্টগুলি?

নতুন স্বপ্ন, নতুন আশাকে সঙ্গী করেই শুরু হল ২০২৪ সাল। ফেলে আসা বছরের স্মৃতিগুলো নিয়েই আরও একটা নতুন বছরের সূচনা করলেন বিশ্ববাসী। ২০২৪ সা‌ল ফুটবল প্রেমীদের জন্য বিশেষ হতে চলেছে। কারণ বিশ্ব ফুটবলের তিনটি মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে এই বছরে। ইউরো কাপ, কোপা আমেরিকার সঙ্গে বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপও।

সেই সঙ্গে নতুন বছররে শুরু থেকেই আরও একটা জল্পনাও তৈরি হচ্ছে। এটাই কী মেসির আন্তর্জাতিক ফুটবলে শেষ বছর হতে চলেছে। ক্যালেন্ডারের পাতায় ২০২৪-র আগমনের সঙ্গে সঙ্গেই কী ফুটবল রাজপুত্রের শেষের অধ্যায়ের সূচনা হয়ে গেল। সেই প্রশ্ন কিন্তু বছরের শুরু থেকেই ঘুরপাক খাচ্ছে ফুটবল প্রেমীদের মনে।

New Year 2024

২০২২ সালে ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেন মেসি। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ আর মেসি জিতে নেয় প্রথম বিশ্বকাপ। তারপর থেকেই ফুটবল রাজপুত্রের অবসর নিয়ে চর্চা শুরু হয়।মেসি সরাসরি না বললেও কোপা আমেরিকার পরই যে নীল সাদা জার্সিকে বিদায় জানাতে পারেন সেই আভাস দিয়েছেন।

তবে অবসর না বা খেলা চালিয়ে যান ব্যালেন ডি ওরের লড়াই থেকে এবার ফুটবল রাজপুত্রের ছিটকে যাওয়ার সম্ভাবনায প্রবল। ইউরোপীয় ফুটবল ছেড়ে মেসি আগেই নাম লিখিয়েছেন ইন্টার মায়ামিতে।শেষ দেড় দশকের মধ্যে ১৩ বার এই পুরস্কার জিতেছেন মেসি-রোনাল্ডো। দুই জনেই এবার ইউরোপে ক্লাব ফুটবল খেলছেন না। ফলে হালান্ড বা এমবাপেদের সামনে সুযোগ রয়েছে নতুন বছরে ব্যালেন ডি ওর জেতার।

অন্যদিকে নতুন বছরেও পুরানো রেকর্ড ধরে রাখার শপথ নিয়েছেন রোনাল্ডো। ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রোনাল্ডো।৩৮ বছর বয়সী ফরোয়ার্ড সব মিলিয়ে ৫৪ গোল করেছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে ৪৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৪৪। আর জাতীয় দল পর্তুগালের জার্সিতে ১০ গোল করেছেন। নতুন বছর শুরুর আগেই সিআরসেভেন জানিয়েছেন, গোলের রেকর্ড ধরে রাখাই লক্ষ্য তাঁর।

এছাড়াও বছর ভর রয়েছে ফুটবলের মেগা ইভেন্ট।বছরের শুরুতেই ফুটবলের মেগা ইভেন্ট। এএফসি এশিয়ান কাপে মাঠে নামছে ভারত। ১২ জানিয়ারি থেকে শুরু এই টুর্নামেন্ট।

২০২৪ সালের ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে ইউরো কাপ। ১৪ জুলাই বার্লিনে ফাইনাল। ২০২০ সালের ইউরো কাপ করোনার জন্য ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল। ফলে তিন বছর পর আবার বসছে ইউরোর আসর। চলতি বছর অনুষ্ঠিত হবে কোপা আমেরিকাও। ২০ জুন শুরু হবে টুর্নামেন্ট। ১৭ জুলাই ফাইনাল আয়োজিত হবে। ফলে নজর থাকুক ফুটবলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+