Nations League: ডাচদের বিরুদ্ধে আটকে গেল জার্মানি, জোড়া গোল করে ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেন
উয়েফা নেশনস লিগে জার্মানি বনাম নেদারল্যান্ডসের ম্যাচে অমীমাংসিতভাবেই শেষ হল। প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৫ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ডাচদের বিরুদ্ধে জয় অধরাই থাকল জার্মানির। জার্মানি বনাম নেদারল্যান্ডসের ম্যাচ শেষ হল ২-২ গোলে।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। মাঝমাঠ থেকে রায়ান গ্রাভেনর্চের বাড়ানো বল নিয়ে জার্মানির জালে বল জড়িয়ে দেন টিয়ানি রেইন্ডার্স। ম্যাচের ২ মিনিটেই দলকে এগিয়ে দেন এই ডাচ তারকা। ফলে শুরুতেই কিছুটা চাপে পড়ে জার্মানরা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জার্মানিকে এগিয়ে নেন অধিনায়ক কিমিখ। সতীর্থের ক্রস থেকে বল জালে পাঠান অরক্ষিত অবস্থায় থাকা কিমিখ। এরফলে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে জার্মানরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করল ডাচরা। মি্যাচের ৫০ মিনিটের মাথায় সমতা ফেরে ম্যাচে। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ডেনজেল ডামফ্রিস। ব্রায়ান ব্রবির পাস পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন তিনি।বাকি সময়ে দুদলই একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ম্যাচের পর হাতাহাতিতে জড়ান দুই দলের ফুটবলাররা। যার জেরে জার্মানির চার ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হয়। নেদারল্যান্ডসের কাউকে অবশ্য কার্ড দেখানো হয়নি।
ম্যাচের পর জার্মানির কোচ নাগেলসম্যান বলেন, 'শেষ দিকে আমরা গোল করার একাধিক সুযোগ পেয়েছিলাম কিন্তু তা কাজে লাগাতে পারেনি, তবে ম্যাচ শেষ ফুটবলারদের কেন কার্ড দেখানো হল বুঝলাম না। আমি ক্যামেরার সামনে রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। তবে আমার মনে হয়েছে অনেক সিদ্ধান্তই আমাদের বিরুদ্ধে গিয়েছে।' এই ড্রয়ে গ্রুপ তিনের পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকল জার্মানি।
এদিকে ফিনল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল ইংল্যান্ড। শততম ম্যাচে জোড়া গোল করলেন হ্যারি কেন। ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন কেন। ফিনল্যান্ডের এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান এই বায়ার্ন স্ট্রাইকার। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কেন।
ববি চার্লটন ও ওয়েইন রুনির পর ইংল্যান্ডের তৃতীয় খেলোয়াড় হিসেবে শততম ম্যাচে গোল পেলেন কেইন। তবে ইংল্যান্ডের জার্সিতে ১০০তম ম্যাচে জোড়া গোল করা প্রথম খেলোয়াড় কেন। এই ম্যাচে কেনের পরিবার মাঠে উপস্থিত ছিল।












Click it and Unblock the Notifications