আইএসএলে কেরালাকে সরিয়ে চতুর্থ স্থান দখল মুম্বই সিটি এফসি-র, পেনাল্টি নষ্ট করে হারল গোয়া

আইএসএলে শেষ চারে ওঠার লড়াই জমজমাট। আজই কেরালা ব্লাস্টার্স এফসি চেন্নাইয়িন এফসিকে ৩-০ গোলে হারিয়ে মুম্বই সিটি এফসিকে পাঁচে নামিয়ে চতুর্থ স্থান দখল করেছিল। কিন্তু সেই ম্যাচ শেষের পরই শুরু হয় মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া ম্যাচ। গোয়াকে ২-০ গোলে হারিয়ে ফের চতুর্থ স্থানের দখল নিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি।

আইএসএলে কেরালাকে সরিয়ে চতুর্থ স্থান দখল মুম্বই সিটি এফসি-র

ম্যাচের প্রথম থেকে মুম্বইয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এফসি গোয়া। ১৭ মিনিটে মহম্মদ নওয়াজের ভুলে পেনাল্টি পায় তারা। কিন্তু মুম্বই সিটির গোলরক্ষক নওয়াজ ভুলের প্রায়শ্চিত্ত করেন দারুণভাবে, আইরাম ক্যাব্রেরার মারা পেনাল্টি রুখে দিয়ে। এরপরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ফাইনাল থার্ডের ব্যর্থতায় গোলমুখ খুলতে পারেনি গোয়া। এরপর ক্রমেই ছন্দ ফিরে পেতে থাকে মুম্বই। ৩৫ মিনিটে ক্যাসিও গ্যাব্রিয়েলের মাপা ফ্রি কিকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান মেহতাব সিং। ফলে প্রথমার্ধে মুম্বইকে টেক্কা দেওয়ার মতো ফুটবল খেলেও বিরতিতে ১ গোলে পিছিয়ে থাকে গোয়া।

আইএসএলে কেরালাকে সরিয়ে চতুর্থ স্থান দখল মুম্বই সিটি এফসি-র

দ্বিতীয়ার্ধে গোয়া সমতা ফেরানোর চেষ্টা চালিয়েও কাজের কাজ করতে পারেনি। তারই মধ্যে তাদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দিয়েগো মরিসিও। ম্যাচের ৮৬ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান তিনি। ম্যাচের শেষ লগ্নে তিনি হলুদ কার্ড দেখেন। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট হলো মুম্বই সিটি এফসির। পাঁচে থাকা কেরালা ব্লাস্টার্স সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম পেয়েছে।

২ মার্চ কেরালা ব্লাস্টার্স ও মুম্বই সিটির মধ্যে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। এ ছাড়া মুম্বইয়ের ম্যাচ রয়েছে লিগশীর্ষে থাকা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। কেরালার শেষ ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। আইএসএলের পয়েন্ট তালিকার অবস্থানের বিচারে সুবিধাজনক জায়গাতেই রয়েছে কেরালা ব্লাস্টার্স। তবে তারা মুম্বই ম্যাচ জিততে মরিয়া থাকবে। কাল আইএসএলে এটিকে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+