Champions League: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই বড় ধাক্কা বার্সেলোনার, আটকে গেল আর্সেনালও

লা লিগায় টানা পাঁচ ম্যাচে দুরন্ত জয় পেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বন ধাক্কা খেল বার্সেলোনা। ফরাসি ক্লাব মোনাকোর বিরুদ্ধে ২-১ গোলে হেরে এবার চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করল বার্সা। গোল করে রেকর্ড গড়লেও দলকে জেতাতে ব্যর্থ হলেন লামিনে ইয়ামাল।

মোনাকোর মাঠে শুরু থেকে বলের দখল রেখে আক্রমণে মনোযোগ দেয় বার্সেলোনা। মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে দ্রুত গোল তুলে নেওয়াই ছিল বার্সার লক্ষ্য।। তবে কাতালান ক্লাবটি বড় ধাক্কা খায় ম্যাচের ১০ মিনিটে। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মোনাকোর তাকুমি মিনামিনোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১০ জনের বার্সাকে পেয়ে আক্রমণের চাপ বাড়ায় মোনাকো।

Ilenikhena

বার্সার রক্ষণের লোকের অভাবকেএ কাজে লাগিয়ে ছয় মিনিট পরই গোল করল মোনাকো। ভ্যান্ডারসনের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে বার্সার চার খেলোয়াড়ের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ে জাল কাঁপান মাঘনেস আকলিউচে। কিন্তু প্রত্যাঘাত করতে বেশি সময় নেয়নি বার্সাও।

বার্সাকে ম্যাচে ফেরান ফেরান ইয়ামাল। ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে বার্সাকে সমতায় ফেরান এই স্প্যানিশ উইঙ্গার। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ তরুণ তুর্কির প্রথম গোল। যা তাঁকে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতার খেতাবও এনে দিয়েছে। ইয়ামাল করেছেন ১৭ বছর ৬৮ দিনে। এর আগে বার্সার আরও এক ফুটবলার আনসু ফাতি গোল করছিলেন ১৭ বছর ৪০ দিনে।

৭১ মিনিটে তেমনই এক সুযোগ কাজে লাগান দলটির ফুটবলার জর্জ ইলনেখিনা। মোনাকো এগিয়ে যায় ২-১ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে তারা,বাকি সময়ে আর বার্সা গোল শোধ দিতে পারেনি। তাতে হার দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা শুরু করতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে। ফলে প্রথম ম্যাচ থেকে বার্সার প্রাপ্তি ০।

আতালান্তার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে আতোয়াঁ গ্রিজম্যানের নৈপুণ্যে আরবি লাইপজিগকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আরবি লাইপজিগের কাছে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল হজম করে বসে অ্যাতলেটিকো মাদ্রিদ। দলকে লিড এনে দেন স্ট্রাইকার বেনজামিন সেসকো। ২৮তম মিনিটেই লোরেন্তের ক্রস বক্সে পেয়ে জোরালো শটে জালে জড়ান গ্রিজম্যান।৯০ মিনিটে জয়সূচক গোলটি করে এটিএম। গ্রিজম্যানের ক্রস বক্সে পেয়ে হেডে জালে জড়ান গিমেনেজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+