ISL 2023-24: ঘরের মাঠে অপ্রতিরোধ্য ওডিশার বিরুদ্ধে ‘অপরাজিত’ বাগানের লক্ষ্য ৩ পয়েন্ট, ফোকাসে দুই স্প্যানিশ বস
ডুরান্ড কাপ, আইএসএল লিগ শিল্ড ইতিমধ্যেই এসেছে গঙ্গাপারের ক্লাবে। এবার মোহনবাগান এসজির লক্ষ্য মরশুমের তৃতীয় ট্রফি। আইএসএল খেতাব এবং মোহনবাগানের মধ্যে ব্যবধান এখন তিন ম্যাচের। মঙ্গলবার যার সূচনা। আইএসএলের সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সবুজ মেরুনের প্রতিপক্ষ ওডিশা এফসি। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ওড়িশা। আইএসএলে একটা হোম ম্যাচও হারেনি ওড়িশা।
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ওডিশা এফসি তাদের নয়টি আইএসএল লড়াইয়ে জয়হীন। এই সময়ের মধ্যে তারা পাঁচটি ম্যাচ ড্র করেছে এবং চারটিতে হেরেছে। এই মরসুমে আইএসএল-এ তাদের দুটি ম্যাচই ড্র হয়েছে,এই মরসুমে এএফসি কাপের গ্রুপ লিগে প্রথম পর্বের সাক্ষাতে ওড়িশাকে ৪-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। যুবভারতীতে ফিরতি ম্যাচে ২-৫ গোলে হেরে গিয়েছিল। আইএসএলের প্রথম পর্বে যুবভারতীতে ২-২ ড্র করেছিলেন দিমিত্রি-রা। তখন জুয়ান ফেরান্দো কোচ ছিলেন। হাবাস দায়িত্ব নেওয়ার পরে ভুবনেশ্বরে আইএসএলের ফিরতি দ্বৈরথের ফল ছিল গোলশূন্য।

পরিসংখ্যান বলছে মোহনবাগান এসজি ও ওডিশা আইএসএলে ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ৫বার জিতেছে বাগান, চার বার ড্র হয়েছে। একটি ম্যাচেও জয় পায়নি ওজিশা। ফলে ওডিশার বিরুদ্ধে আইএসএলে অপরাজিত মোহনবাগান। এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন দুই স্প্যানিশ কোচ। একদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস অন্যদিকে সার্জিও লোবেরা। দুই স্প্যানিশ বসের রণকৌশলের লড়াই মোহনবাগান এবং ওডিশা ম্যাচে অন্যতম ইউএসপি। সাইড লাইনে বাড়তি নজর থাকবে দুই কোচের দিকে।
সেমিফাইনা্ল পর্বে নামার আগে সবুজ মেরুন শিবিরে বড় স্বস্তি। রবিবারই সাহাল আব্দুল সামাদকে ফিট সার্টিফিকেট দিয়ে দিলেন মোহনবাগান এসজির হেড স্যার হাবাস।মোহনবাগান এসজির সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ বলেন, "এই ম্যাচ খেলার জন্য আমাদের পুরো স্কোয়াড আছে। শেষ কয়েকটি ম্যাচে সব খেলোয়াড় পাওয়া খুব কঠিন, এটি সাধারণত দীর্ঘ সময়ের জন্য সম্ভব হয় না,"
সার্জিও লোবেরা বলেন, তাদের খুব ভালো দল আছে। আমাদেরও খুব ভালো দল আছে এবং আমরা কলিঙ্গায় অপরাজিত। আমরা ঘরের মাঠে সেই গতি অব্যাহত রাখতে চাই এবং আগের চারটি ম্যাচে আমরা তাদের বিরুদ্ধে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি।
ম্যাচ যে বেশ কঠিন হতে চলেছে, তা মেনে নিচ্ছেন মোহন বাগান এসজি কোচও।
ভুবনেশ্বর যাওয়ার আগে বলে দিলেন, 'অ্যাওয়ে ম্যাচ হলেও ড্রয়ের মানসিকতা নিয়ে আমরা মাঠে নামতে চাই না। বরং তিন পয়েন্টের জন্যই মাঠে ঝাঁপাতে চাই।কারণ প্রথম পর্বের ম্যাচে জয় পেলে দ্বিতীয় পর্বের ম্যাচে অনেকটা এগিয়ে থেকে নামা যাবে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications