Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ থেকে সরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট, নজরে CAS-এর পদক্ষেপ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ থেকে সরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্টস। এই কথা সরকারিভাবে জানিয়ে দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি।

ইরানের ইসফাহানে ম্যাচটি খেলার কথা ছিল সবুজ মেরুনের। যদিও মোহনবাগান সুপার জায়ান্ট ইরানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে।

-

গত শনিবারই ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছিল যে, আজকের নির্ধারিত ম্যাচটি তারা খেলবে না। বাগানের ৬ জন বিদেশি খেলোয়াড় তাঁদের নিজ নিজ দেশের সতর্কতা অনুসরণ করেই ইরানে যেতে অস্কার করেন। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্লাব।

এএফসি একটি বিবৃতিতে জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ ২০২৫-২৬ প্রতিযোগিতার নিয়মাবলির ৫.২ ধারা অনুসারে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নিশ্চিত করছে যে ভারতের মোহনবাগান সুপার জায়ান্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ থেকে সরে দাঁড়িয়েছে। আজ ফুলদ মোবারকেহ সেপাহান এসসি-র বিরুদ্ধে তাদের গ্রুপ সি-র ম্যাচ ছিল। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সেই ম্যাচটি খেলতে ইসফাহানে পৌঁছয়নি। এই বিষয়টি এখন উপযুক্ত সিদ্ধান্তের জন্য এএফসি-র সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হবে বলে মহাদেশীয় সর্বোচ্চ ক্রীড়া সংস্থা জানিয়েছে।

এএফসি আরও বলেছে, মোহনবাগান সুপার জায়ান্টের খেলা পূর্ববর্তী ম্যাচটি বাতিল এবং অকার্যকর বলে বিবেচিত হবে। এএফসি পরিষ্কারভাবে জানিয়েছে, কোনও সন্দেহ দূর করার জন্য, ক্লাবটির পূর্ববর্তী ম্যাচের কোনও পয়েন্ট এবং গোল গ্রুপ সি-এর চূড়ান্ত অবস্থান নির্ধারণের সময় বিবেচনা করা হবে না।

উল্লেখ্য, গত বছরও একইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যখন পশ্চিম এশিয়ার রাজনৈতিক উত্তেজনার কারণে খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে মোহনবাগান তাবরিজের ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে খেলতে ইরানে যায়নি। সেবারও এএফসি আইএসএল চ্যাম্পিয়নদের মহাদেশের দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিল।

এর আগে, সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিয়ে বৈঠকের পর বাগানের তরফে জানানো হয়েছিল, ইরানে দল পাঠানো হচ্ছে না। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ই-ভিসা ইস্যু করার পর দলের সদস্যদের রবিবার সকালে ইরানে যাওয়ার কথা ছিল। ক্লাব আরও জানিয়েছে যে, তারা তাদের স্বার্থ রক্ষা এবং বিষয়টি সমাধানের জন্য কোর্ট অফ আরবিট্রেশন (CAS)-এর দ্বারস্থ হয়েছে। ক্লাব তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলেছে, "এমবিএসজি তার খেলোয়াড়, কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুস্থতাকে অগ্রাধিকার দেয়। আমাদের খেলোয়াড় এবং তাদের পরিবার ইরানে ভ্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারি সতর্কতা এবং জড়িত সম্ভাব্য ঝুঁকির সতর্কতার সাথে পর্যালোচনা করে এবং খেলোয়াড়দের অনুভূতিকে সমর্থন করে ক্লাব একটি ন্যায্য সমাধান এবং তার স্বার্থ রক্ষার জন্য সিএএস-এর দ্বারস্থ হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+