Mohun Bagan Super Giant: জোড়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দিমিত্রিরা, আশিকের চোট নিয়ে চিন্তায় ফেরান্দো

আইএসএল শুরুর আগেই চোটের সমস্যায় দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গলে যেমন জর্ডনকে নিয়ে সমস্যায় পড়েছে তেমনই মোহনবাগান সুপার জায়ান্টের উদ্বেগের কারণ আশিক কুরুনিয়ান।কিংস কাপ খেলতে গিয়ে চোট পেলেন মোহনবাগান সুপার জায়ান্টের আশিক । কিংস কাপ খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ল সবুজ মেরুনের এই তরুণ ফুটবলারের। শোনা যাচ্ছে তাঁর এসিএল হয়েছে।

বুধবার আইএসএলের মিডিয়া ডে উপলক্ষ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেে‌ন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো। সেখানে আশিক প্রসঙ্গে বাগান কোচের সাবধানী মন্তব্য, 'এই মুহূর্তে আশিককে নিয়ে আমি বলার মতো অবস্থায় নেই। চিকিৎসকদের অধীনে আছেন আশিক। রিপোর্ট আসার পরই বোঝাযাবে তাঁর চোট কতটা গুরুতর বা কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এই মুহুর্তে আমার পক্ষে মন্তব্য করাটা সঠিক হবে না।'

এমবি

যদিও ফেডারেশনের ভূমিকা নিয়ে ক্ষোভ গোপ‌ন করেননি বাগান কোচ। তাঁর কথায়, তিনি বলেন, 'দেশের হয়ে খেলতে গিয়ে চোট পায় আশিক। ফেডারেশন আমাদের আশিকের চোটের ব্যাপারে কিছুই জানায়নি। জাতীয় দলের মেডিক্যাল টিমের সদর্থক ভূমিকা নেই। কলকাতাতে ফিরে আশিকের চোট পরীক্ষার পর দেখা যায় ওর লিগামেন্টের চোট বেশ গুরুতর। অনেকদিন ওকে বাইরে থাকতে হবে। ফেডারেশনের এমন ভূমিকায় আমি হতাশ।'

গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ২৮ অক্টোবর আইএসএলের কলকাতা ডার্বি। বড় ম্যাচ নিয়ে এখন থেকে রয়েছে উন্মাদনা। ডুরান্ড কাপে পর পর দু'বার মুখোমুখি হয়েছে ইস্ট-মোহন। একবার করে জিতেছে দুটো টিম। মরসুমের শুরুতেই ডুরান্ড বাড়িয়ে দিয়েছে প্রত্যাশার পারদ।

এই প্রসঙ্গে জুয়ান ফেরান্দো বলেন, 'অবশ্যই বড় দলের উপর প্রত্যাশা থাকবে। তবে আমাদের কাছে গতবারের আইএসএল এবং ডুরান্ড কাপ এখন অতীত। আমাদের ফুটবলাররা ডুরান্ডে কাপে ভালো পারফরম্যান্স করেছে। কিন্ত এবার সামনে তাকাতে হবে। আমাদের আপাতত লক্ষ্য এএফসি কাপের ম্যাচ। তারপর আইএসএলের প্রথম ম্যাচের প্রস্তুতি নিতে হবে। অত্যন্ত কঠিন একটা মরসুম সব দলের জন্য। আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি।'

শুধু আইএসএল নয় একইসঙ্গে মোহনবাগানকে খেলতে হবে এএফসি কাপের ম্যাচও। ফলে অনেক বেশি চ্যালেঞ্জিং সবুজ মেরুনের কাছে। একইসঙ্গে অনেকবেশি সফরও করতে হবে ফেরান্দোর দলকে। এই প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, 'এটা খুবই কঠিন ফুটবলার থেকে সাপোর্ট স্টাফ প্রত্যেকেই পক্ষেই। কিন্তু বড় ক্লাবকে অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়।'

এমবি

ঘরের মাঠে পর পর ম্যাচ দিয়েই আইএসএস অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা। এটা কতটা সুবিধা দেবে তাঁর দলকে? এই প্রসঙ্গে ফেরান্দো বলেন, 'অবশ্যই এটা কিছুটা সুবিধারই। ঘরের মাঠে চেনা পরিবেশে খেলা যাবে একইসঙ্গে সমর্থকদের সামনে খেলা। তবে চ্যাম্পিয়নশিপের লড়াই করতে হলে সব চ্যা‌লেঞ্জকেই অতিক্রম করতে হবে।'

এবার আইএসএল হচ্ছে ১২ দলের। এরমধ্যে কোন দলগুলিকে চ্যাম্পিয়নশিপের দাবিদার বলে মনে করেছেন? এই প্রশ্নে ফেরান্দো বলেন, 'দুটি বা তিনটি দলকে বেছে নেওয়া কঠিন । কারণ মুম্বই গোয়া শক্তিশালী দল, ওডিশা ভালো দল গঠন করেছে। আমার মনে হয় ৯-১০টি দল এবার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে।'

এমবি

সবুজ মেরুনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে ছিলেন শুভাশিস, দিমিত্রি, কিয়ান নাসিরি। আইএসএল শুরুর আগে কলকাতায় মিডিয়া ডে-তে ডুরান্ড ফাইনালে গোল করা অজি স্ট্রাইকার বলেন, 'ডুরান্ডে নিজের সেরা ছন্দে ছিলাম না। আইএসএল আসুক। দেখিয়ে দেব আমি কে!’

বাগান অধিনায়র শুভাশিস বলেন, 'অধিনায়ক হিসাবে অভিষেকেই ডুরান্ড কাপ জিতেছি। এ বার আমরা আইএসএলটা ধরে রাখতে চাই। ডুরান্ড জেতায় গোটা দলের মধ্যেই একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। সেটা আইএসএলেও দেখা যাবে বলে আমার বিশ্বাস।'

ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরার সঙ্গে ছিলেন গোলকিপার অমরিন্দার সিং। এর পাশাপাশি ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি র হেড কোচ হুয়ান পেড্রো বেনালি, পাঞ্জাব এফসির হেড কোচ স্তাইকস ভার্জেটিস, জামশেদপুর এফসি র অ্যাসিস্ট্যান্ট কোচ হেজিরাদান রামাদানি এবং কেরালা ব্লাস্টার্স এর হেড কোচ ইভান ভুকুমানভিচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+