Vishal Kaith: বিশাল কাইথ ২০২৯ অবধি মোহনবাগান সুপার জায়ান্টেই, উইকেটকিপিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়েই সাফল্য
Vishal Kaith: মোহনবাগান সুপার জায়ান্টে ২০২৯ অবধি থাকছেন বিশাল কাইথ। আরও চারটি মরশুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি বাড়াল সবুজ মেরুন শিবির।
বিশালকে সমর্থকরা কেউ ডাকেন উড়ন্ত বাজপাখি বলে, কেউ বলে আওয়ার ফ্লাইং কাইট। মোহনবাগান সুপার জায়ান্টকে ডুরান্ড কাপ ফাইনালে তুলতেও বড় অবদান ছিল বিশালের।

তিন কাঠির তলায় বিশাল থাকা মানেই নিশ্চিন্তে জয়ের জন্য ঝাঁপানো যায়। এ কথা বিশ্বাস করেন দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, শুভাশিস বসু, লিস্টন কোলাসোরা। ইতিমধ্যেই আইএসএল ও ডুরান্ড কাপে বাগান জার্সিতে সোনার গ্লাভস পেয়েছেন বিশাল। ক্লাবের প্রতি দায়বদ্ধতা, জার্সির প্রতি আবেগ ও দুরন্ত পারফরম্যান্সের জন্যই কাইথের সঙ্গে ২০২৯ অবধি চুক্তি বাড়াল মোহনবাগান সুপার জায়ান্ট।
মোহনবাগান সুপার জায়ান্টে চুক্তি নবীকরণে আবেগাপ্লুত কাইথ বলেন, আজীবন মোহনবাগানেই খেলতে চাই। সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা, আবেগ আমার কাছে এতটাই দামি যে, বহু ক্লাবের অফার থাকা সত্ত্বেও আমি এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না।
হিমাচল প্রদেশের রোহরু জেলা থেকে উঠে এসেছেন বিশাল। স্কুলে থাকাকালীন ক্রিকেটে উইকেটকিপার ও ফুটবলে গোলকিপারের ভূমিকা পালন করেছেন। তাঁর কথায়, উইকেটকিপার হিসেবে পাড়া ও স্কুলে খেলাটা আমার এখন কাজে লাগছে। ছোট বলে সফল হলে বড় বলে সাফল্য পাওয়া সহজ হয়।
শেখার আগ্রহ, কঠোর পরিশ্রম, শৃঙ্খলাকে গুরুত্ব দেন বিশাল। গত দেড় বছরে অনুশীলনে একদিনও কামাই দেননি। কোচ যে সময় আসতে বলেন তারও আগে বিশাল চলে আসেন ড্রেসিংরুমে। বিশাল বলেন, গোলকিপারের জীবন অদ্ভূত। একটি ভুল কেরিয়ার শেষ করে দিতে, একটি সাফল্যে উত্থানের পথ খুলে যায়। নব্বই মিনিট বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। সব সময় নিজেকে তৈরি রাখতে হয়, সতর্ক থাকতে হয়।
পরিশ্রমের কোনও বিকল্প নেই, মানেন বিশাল। তাঁর কথায়, স্ট্রাইকারের কাজ গোল করা, গোলকিপারের কাজ বাঁচানো। দলের জেতা বা হারা নির্ভর করে টিমগেমের উপর। দলই সব। গোলকিপার তার অংশ। একের পর এক টাইব্রেকার বাঁচিয়েও মনে হয় অনেক কিছু শেখার আছে। এখনও খামতি আছে। সেগুলি প্রতিদিন অনুশীলন করে মেটানোর চেষ্টা করছি।
বিশাল ম্যানচেস্টার সিটির গোলকিপার ব্রাজিলিয়ান এডারসনের ভক্ত। ভারতীয় ফুটবলে আইডল মানেন সুব্রত পালকে। বিশাল বলেন, এবারও আইএসএল ও সুপার কাপ জেতার মতো দল হয়েছে আমাদের। গতবারের চেয়ে আমরা শক্তিশালী হয়েছি আরও। এসিএল টু-তে খেলতে হবে এশিয়ার সেরা ক্লাবের সঙ্গে। সেখানে গোল অক্ষত রাখার বড় চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications