Mohun Bagan SG Head Coach: ATK-র পর এবার মোহনবাগান সুপার জায়ান্টে! মোলিনা ফের কলকাতায় ফিরছেন হেড কোচ হয়েই
Mohun Bagan SG Head Coach: মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হলেন হোসে ফ্রান্সিসকো মোলিনা। তিনি ২০১৬ সালে আতলেতিকো দে কলকাতার হেড কোচের দায়িত্বে ছিলেন।
সেবার এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। আন্তোনিও লোপেজ হাবাসকে সরিয়ে ফের স্প্যানিশ মোলিনার হাতেই দলের দায়িত্ব তুলে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা।

২০১৬ সালের ৫ মে থেকে ১৮ ডিসেম্বর অবধি এটিকের হেড কোচ ছিলেন। এরপর ২০১৭ থেকে ২০১৮ অবধি তিনি ছিলেন আতলেতিকো সান লুইসের হেড কোচের পদে। ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের ১ জানুয়ারি অবধি তিনি স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল বা স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন।
সবুজ মেরুনের দায়িত্ব নেওয়ার পর মোলিনা বলেন, মোহনবাগান সুপার জায়ান্ট দলের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত । চেষ্টা করব ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দিতে। ক্লাবের কর্ণধার ড. সঞ্জীব গোয়েঙ্কা আমাকে হেড কোচ হিসেবে বেছে নেওয়াতেই বিশেষভাবে সম্মানিত বোধ করছি।
🚨🚨🚨OFFICIAL 🚨🚨🚨
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 11, 2024
We are delighted to annonce the appointment of former Technical Director of Spain Football Federation, Jose Molina, as our new head coach for the upcoming season!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #WelcomeMolina pic.twitter.com/dlbqomXqAZ
খেলোয়াড় জীবনে স্পেন দলের গোলকিপারের দায়িত্ব সামলেছেন। আতলেতিকো মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনায় পাঁচটি খেতাব জিতেছেন। ১৪টি মরশুম ধরে লা লিগায় ৪১৫টি ম্যাচ খেলেছেন। চার বছর স্পেনের জাতীয় দলে ছিলেন। ১৯৯৬ ও ২০০০ সালের ইউরো কাপ ও ১৯৯৮ সালের বিশ্বকাপ দলে ছিলেন। প্রথম ইউরোয় এবং বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি। ২০০০ সালে ইউরো কাপে সুযোগ পান মূল দলে। নরওয়ে ম্যাচে তাঁর দোষেই স্পেন হেরেছিল। এরপর আর সুযোগ পাননি।
মোলিনার কোচিং কেরিয়ার শুরু ২০০৯-১০ মরশুমে ভিয়ারিয়াল সি দলের হয়ে। এরপর ভিয়ারিয়ালের বি দলের কোচিং করানোর পর তিনি ভিয়ারিয়ালের মূল দলের কোচ ছিলেন ২০১১ থেকে ২০১২ অবধি। ২০১৩ থেকে ২০১৪ অবধি ছিলেন গেতাফে বি দলের কোচ।
২০১৪ সালে মোলিনা হংকংয়ের কিচি এফসির কোচ হন। একটি মরশুমেই হেড কোচ ছিলেন। সেবার এই ক্লাব তিনটি ট্রফি জেতে। তাঁর কোচিংয়েই এএফসি কাপের কোয়ার্টার ফাইনালেও ওঠে এই ক্লাব। তারপরই তাঁকে হেড কোচ করে নিয়ে এসেছিল এটিকে।
২০১৬ সালের ৩ মে এটিকে-র হেড কোচ করা হয়েছিল মোলিনাকে। সেবারের মতো এবারও তিনি হাবাসের স্থলাভিষিক্ত হলেন। গত বছরই মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচের পদ ছাড়তে বাধ্য হন হুয়ান ফেরান্দো। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন হাবাস। মোহনবাগান সুপার জায়ান্ট চলতি বছর আইএসএল ফাইনালে রানার-আপ হয়। এবার হাবাসকে সরিয়ে মোলিনায় আস্থা রাখলেন গোয়েঙ্কা। মোহনবাগান সুপার জায়ান্ট এবার আইএসএল খেতাব ধরে রাখতে পারেনি। আগামী মরশুমে মোলিনা বাগানের কতটা লাকি চার্ম হন সেদিকেই সকলের নজর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications