Mohun Bagan SG: তিন বিদেশি বদল! আগামী মরশুমের জন্য কেমন দল গঠন করছে মোহনবাগান এসজি?
শনিবারে আইএসএল ফাইনাল খেলেছে মোহনবাগান এসজি। আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হেরে এবারের মতো মরশুম শেষ করেছে সবুজ মেরুন ব্রিগেড। সদ্য সমাপ্ত মরশুমে ডুরান্ড কাপ, আইএসএল লিগ শিল্ড জয়ের পাশাপাশি আইএসএলে রানার্স হয়েছে মেরিনার্স ব্রিগেড। আইএসএল ফাইনাল শেষ হওয়ার পর থেকেই নতুন মরসুমের ভাবনা শুরু হয়ে গেছে মোহনবাগান এসজির অন্দরে।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়া তারকা ফুটবলার অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে বাগান টিম ম্যানেজমেন্টের।অস্ট্রেলিয়া (এ) লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা ৩০ বছর বয়সি ম্যাকলারেন। কাতার বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। গ্রুপ পর্বে টিউনিশিয়ার বিরুদ্ধে ৬৪ মিনিটে নেমেছিলেন।

কিন্তু অজি বিশ্বকাপের এলে বাদ পড়বেন কে? সবুজ মেরুন শিবিরের খবর অনুযায়ী আগামী মরশুমের দল থেকে তিন বিদেশী এবার বাদ পড়তে পারেন। আগামী মরশুমে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই নামছে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ তাদের খেলতে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট। ফলে ভালো মানের দল গড়তে না পারলে সাফল্য আসবে না। চলতি মরশুমে যা পারফরমেন্স করেছেন তাতে জেসন কামিংস এবং দিমিত্রিকে থেকে ছাড়ার কোন প্রশ্নই নেই এই দুই বিদেশি স্থান একেবারেই পাকা মোহনবাগান এসজি দলে।
তবে আর্মান্দো সাদিকুর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ফলে তাঁর সঙ্গে আরো এক বছর চুক্তি থাকলেও তাঁকে ছাটাই করা হতে পারে। একই সঙ্গে ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে প্রশ্ন আছে। চোট প্রবণ এই ফুটবলার কে ছেড়ে দিতে পারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। হ্যামিলের গন্তব্য হতে পারে কেরল। তার পরিবর্তে একজন ভালো বিদেশি ডিফেন্ডার নিতে পারে সবুজ মেরুন।
পাশাপাশি একজন ভারতীয় লেফট ব্যাকের খোঁজ চালাচ্ছে দল গঠনের দায়িত্বে থাকার কর্তারা। এই ক্ষেত্রে প্রথম পছন্দ অবশ্যই আকাশ মিশ্রা। কিন্তু কি হবে জানি কাউকে ভবিষ্যৎ? চলতি মরশুমেই চুক্তি শেষ হচ্ছে ফিনল্যান্ডের তারকার সঙ্গে।
যদি হাবাস কোচ থাকেন তাহলে জনি কাউকে রেখে দেওয়া হতে পারে তবে অবশ্যই মরশুম শুরুর আগে আরো একবার ফিটনেস-টেস্ট নিতে হবে জনিকে। কারণ সদ্য সমাপ্ত মরশুমে হুগো বুমোসের বদলে তড়িঘড়ি আধা ফিট জনিকে দলে নিয়েছিলেন হাবাস। তার সঙ্গে এবারই চুক্তি শেষ হয়ে যাচ্ছে কিন্তু জনিকে ছাটাই করার আগে অন্তত তিনবার ভাবতে হবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে।












Click it and Unblock the Notifications