প্রাক্তন হয়ে আজও বাগানের ঘরের ছেলে সনি, প্রমাণ দিলেন সোশ্যাল মিডিয়া পোস্টে
আসন্ন মরসুমে মোহনবাগান জার্সিতে খেলছেন না। বাগানের একসময়ের ঘরের ছেলে সনি নর্ডির এখন বাগান প্রাক্তনি। প্রাক্তন হলেও আজও বাগানের ঘরের ছেলে সনি, প্রমাণ দিলেন সোশ্যাল মিডিয়ার পোস্টে।
আসন্ন মরসুমে মোহনবাগান জার্সিতে খেলছেন না। বাগানের একসময়ের ঘরের ছেলে সনি নর্ডির নামের পাশে জুড়ে গিয়েছে বাগান প্রাক্তনির তকমা। তবে হাইতিয়ান ম্যাজিশিয়ন কিন্তু মনে প্রাণে নিজেকে বাগানের ঘরের ছেলে মানেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টই বলে দিল সেকথা।

নতুন মরসুমে এবার আজারবাইজানের বিখ্যাত ক্লাব জিরে এফসি'র হয়ে খেলতে দেখা যাবে সনি নর্ডিকে। কলকাতা থেকে মাইলের পর মাইল দূরে গেলেও পুরনো ক্লাব ও তাঁর সমর্থকদের প্রতি টান পড়ে রয়েছে সনির।
সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় সনি লিখেছেন,'নতুন ক্লাবে আমার সাফল্য কামনা করে সুদূর কলকাতা থেকে ফ্যানেরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি সমস্ত বার্তা পেয়েছি তবে আমি সকলকে উত্তর দিতে পারিনি। আমাকে মনে রাখার জন্য ফ্যানেদের কাছে আমি কৃতজ্ঞ। মোহনবাগান ক্লাবের ভক্তদের সকলকে ধন্যবাদ জানাই।'
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNordeSony%2Fposts%2F1153897694806047&width=500" width="500" height="671" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>












Click it and Unblock the Notifications