পাঞ্জাবের বিরুদ্ধে লড়াইয়ের আগে মোহনবাগানকে টোটকা শংকরলালের
দলের দায়িত্ব হাতে পেয়েই জয়ের স্বাদ পেয়েছেন। এটাই যেন মোহন কোচ শংকরলাল চক্রবর্তীর আগ্রাসন আরও বাড়িয়ে দিয়েছে।
দলের দায়িত্ব হাতে পেয়েই জয়ের স্বাদ পেয়েছেন। এটাই যেন মোহন কোচ শংকরলাল চক্রবর্তীর আগ্রাসন আরও বাড়িয়ে দিয়েছে।

বুধবার নিজের দ্বিতীয় পরীক্ষায় নামছে বাগানের নতুন নাবিক শংকরলাল। এবার প্রতিপক্ষ মিনার্ভা পাঞ্জাব। এই মুহূর্তে আই লিগের সবচেয়ে ধারাবাহিক দল পাঞ্জাবের এই দলটি। আই লিগ টেবলের দু নম্বরে রয়েছে তারা। ৭ ম্যাচের ৫টি তে জিতে তাদের পয়েন্ট ১৬। দুটি ম্যাচ বেশি খেলে ২ পয়েন্ট বেশি রয়েছে ইস্টবেঙ্গলের। অন্যদিকে মোহনবাগানের পয়েন্ট ১৩।
এই ম্যাচ জিতলে লিগ টেবলের অনেকটা ওপরে উঠে আসতে পারবে মোহনবাগান। আর তাই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলার লক্ষ্যে শংকরলালের ছেলেরা। তবে দলকে সতর্কও করে দিয়েছেন তিনি। মিনার্ভা পাঞ্জাবের রক্ষণ খুবই শক্ত , সেটা ভেঙে গোলদুর্গে আঘাত করতে হবে। গত ম্যাচে ফাঁকেতালে যে ফলাফল হয়ে গেছে সেটা নিয়ে আত্মবিশ্বাসের ফানুশে ফুটবলারদের চাপতে দিতে চাইছেন না তিনি।

তবে দলের মনোবল বাড়াচ্ছেন কোচ। তিনি জানিয়েছেন এক ধাক্কায় অনেকটা ঘুরে দাঁড়িয়েছে দল। এই অবস্থায় তবে এখনও অনেক লড়াই বাকি।
এদিকে কোচের সুরেই সুর মিলিয়েছেন বাগানের নয়া বিদেশি ওয়াটসন। আই লিগ এখনই মোহনবাগানের হাতছাড়া এ তত্ত্ব মানতে রাজি নন তিনি। তাঁর মতে লিগে এখনও ১০ টা ম্যাচ বাকি তা থেকে ৩০ পয়েন্ট অবধি পাওয়া সম্ভব। সেখান ৩ পয়েন্ট নিয়ে এত মাথা ঘামানোর কী আছে।
এদিকে দুরন্ত ফর্মে থাকলেও মিনার্ভা পাঞ্জাব, মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে রীতিমতো সতর্ক। তাঁদের দাবি অনেক ঐতিহ্যশালী দল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে এই পাঞ্জাবের দলের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে এসেছিল মোহনবাগান। তবে এবার হোম ম্যাচে কী হবে তা জানার অপেক্ষায় সমর্থকরা।












Click it and Unblock the Notifications