কাঁদছে কলকাতা, খবর নিলেন বাগানের আই লিগ জয়ী হেডস্যার ভিবুনা, সমবেদনায় টুইট পোস্ট

কাঁদছে কলকাতা, খবর নিলেন বাগানের আই লিগ জয়ী হেডস্যার ভিবুনা, সমবেদনায় টুইট পোস্ট

করোনা থাবায় দেশজুড়ে মৃত্যুভয়,তার মাঝেই বুধবার দুই রাজ্যে বিধ্বংসী আম্ফানের ধাক্কা! বুধবার সুপার স্লাইকোন আম্ফানে তছনছ হয়েছে পশ্চিমবঙ্গ। আম্ফান ঝড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে শহর কলকাতা।

আম্ফান তাণ্ডবে মৃত্যু

আম্ফান তাণ্ডবে মৃত্যু

ভয়ংকর ঝড়ের কবলে পরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মৃত্যুর খবর। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আম্ফান ঝড়ের ধ্বংসলীলায় ৭২জনে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে কলকাতায় মৃত্যুর সংখ্যা ১৯ জনের।

কাঁদছে কলকাতা, খবর নিলেন ভিবুনা

কাঁদছে কলকাতা, খবর নিলেন ভিবুনা

কয়েক সপ্তাহ আগেও কলকাতা ছিলেন। এই কলকাতার ময়দানি ফুটবল দিয়ে ভারতীয় ফুটবলে হাতেখড়ি মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনার। তাই বাংলায় ফুটবল তথা কলকাতা ফুটবল ভিকুনার মণিকোঠায় স্থান করে নিয়েছে। গত মরসুমে মোহনবাগানের দায়িত্ব নিয়ে স্প্যানিশ কোচ ক্লাবকে আই লিগ ট্রফি দিয়েছেন। ভারতীয় ফুটবলে ভিবুনার প্রথম ফুটবলপীঠের সেই শহর কলকাতা আজ আম্ফান ঝড়ে বিধ্বস্ত। মর্মান্তিক এই খবর পেয়ে টুইটারে সমবেদনা জানালেন কিবু।

ঝড়ের দাপটেও অক্ষত বাগান ডিফেন্ডারের কাটআউট

ঝড়ের দাপটেও অক্ষত বাগান ডিফেন্ডারের কাটআউট

সুপার স্লাইকোন হানার ধ্বংসের ছবির মাঝেই আজ বাগান ভক্তদের ফেসবুক ওয়ালে ওয়ালে ঝড়ের তাণ্ডবেও মোহনবাগান ডিফেন্ডার মোরান্তের এক পোস্টার-কাটআউট অক্ষত থাকার ছবি ভাইরাল।

টুইটে ভিবুনা যা লিখলেন

টুইটে ভিবুনা যা লিখলেন

অক্ষত সেই পোস্টারের ছবি ধার করে টুইটে মোহনবাগানের প্রাক্তন আই লিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনা সমবেদনা জানান। পোস্ট কিবু লিখেছেন, 'আম্ফান বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ পশ্চিমবঙ্গ ও কলকাতার জন্য প্রার্থনা করছি। প্রত্যেকের সুস্থতা কামনা করি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+