Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohun Bagan SG: সোমবারে ইতিহাসের পুনরাবৃত্তি! ২২ বছর আগে একইদিনে ভারতীয় ফুটবলের রঙ হয়েছিল সবুজ মেরুন

আগামী সোমবার যুবভারতীতে আইএসএলের লিগ শিল্ড জয়ের লড়াইয়ে নামছে মোহনবাগান এসজি। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। সমসংখ্যক ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ৪৫। শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারালেই লিগ শিল্ড জিতে যাবে সবুজ মেরুন।

সোমবার ১৫ এপ্রিল‌, মোহনবাগান জনতার কাছে একটা পয়মন্ত দিন। ২২ বছর আগে এই একইদিনে ইতিহাস সৃষ্টি করেছিল সবুজ মেরুন। লিগ শিল্ডের খেতাবী ম্যাচের আগে এক ফিরে যাক এই একই দিনের সোনা‌লী ইতিহাসের দিকে। ২০০১-০২ মরশুমের জাতীয় লিগের খেতাব নির্ণায়ক ম্যাচের দিনটাও ছিল ১৫ এপ্রিল। ২২ বছর পর আবারও একই দিনে ইতিহাসের সন্ধিক্ষণে মোহনবাগান এসজি।

Mohun Bagan

২০০১-০২ সালে জাতীয় ফুটবল লিগ জিতেছিল মোহনবাগান এসজি। সেই বার শেষ ম্যাচেই খেতাব জিতেছি‌ল সবুজ মেরুন। গোয়াতে লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছি‌ল মোহনবাগান ও চার্চিল ব্রাদার্স। সেইবার পরিস্থিতি এমনই ছিল পরিস্থিতি। লিগ জিততে হলে চার্চিলকে হারাতেই হবে। ড্র করলেই চ্যাম্পিয়ন চার্চিল। গোয়ার মাঠে সেদিন ইতিহাস সৃষ্টি করেছি‌ল সুব্রত ভট্টাচার্যের ছাত্ররা স্যালাউয়ের একমাত্র গোলে জয় পেয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল‌ মোহনবাগান।

জাম্প কাট ২০২৪, এবার সেই একই পরিস্থিতি, শুধু বদল দিয়ে টুর্নামেন্টের নাম এবং প্রতিপক্ষের নাম। এবার ১৫ এপ্রিল আইএসএলের লিগ শিল্ড জয়ের লক্ষ্যে নামছে মোহনবাগান এসজি, প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। লিগ টেবলের যা পরিস্থিতি তাতে জয় ছাড়া কোনও বিকল্প নেই।

যুবভারতীতে আগামী সোমবার মুম্বই সিটি এফসি-কে হারাতে দিমিত্রি, মনবীর দের পাশাপাশি সমর্থকরাও ভরসা সবুজ মেরুনের। সমর্থকরা দ্বাদশ ব্যক্তির কাজ করবেন। এই ম্যাচের জন্য টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন শিবির। আজ, শনিবার অফলাইনে ৫০ ও ১০০ টাকা মূল্যের টিকিট যুবভারতী ও মোহনবাগান মাঠ থেকে বিক্রি করা হবে। ৬০ হাজার টিকিটের মধ্যে ইতিমধ্যেই ২২ হাজার বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি মোহনবাগানের।

বেঙ্গালুরু থেকে শুক্রবারই কলকাতায় ফিরেছে মোহনবাগান। আজ, শনিবার থেকে মনবীর-রা প্রস্তুতি শুরু করবেন।কয়েক বছর আগে মুম্বইয়ের বিরুদ্ধেই স্বপ্নভঙ্গ হয় সবুজ-মেরুনের। ঘরের মাঠে এবার বদলা নেওয়ার সুযোগ মোহনবাগানের। নববর্ষের পরদিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএলের শিল্ড নির্ধারণী ম্যাচে নামছে মোহনবাগান। গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও, এবার শিল্ড জিতে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলাই পাখির চোখ লিস্টন-মনবীরদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+