করোনার জেরে আইলিগ বাতিল হলেও খেতাবে 'না' নেই মোহনবাগানের
করোনার জেরে আইলিগ বাতিল হলেও খেতাবে 'না' নেই মোহনবাগানের
করোনা ভাইরাসের জেরে আইলিগ বাতিল হলেও খেতাব পেতে অসুবিধা নেই চ্যাম্পিয়ন মোহনবাগানের। এ ব্যাপারে ইস্টবেঙ্গলের বাধা ফেডারেশনের ওপর কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। এআইএফএফের শনিবারের বৈঠকে বাতিল হতে পারে আইলিগ।

করোনার প্রভাব
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২২ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের। মহারাষ্ট্র, কেরালা, দিল্লি, কর্নাটক, রাজস্থান, পাঞ্জাবে মারণ ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

দেশজুড়ে লকডাউন
করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ভাবে ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা।

বাতিল হতে পারে আইলিগ
করোনা ভাইরাসের প্রভাব না কমায়, লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে আই লিগ বাতিল করে দেওয়া হতে পারে বলে ভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে খবর। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

বৈঠকে ফেডারেশন
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ বাড়াতেই শনিবার এ ব্যাপারে বৈঠকে বসার সিদ্ধান্ত নিযেছে এআইএফএফ বা ভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশনের কর্তারা ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে বৈঠকে করবেন বলে সূত্রের খবর। আসলে লকডাউন উঠলেই তো সমস্যার সমাধান হবে না। দলগুলিকে ফের প্রস্তুত হতে সময় দিতে হবে। ফ্লাইট, ট্রেন পরিষেবা কবে স্বাভাবিক হবে, তাও কেউ জানে না।

আই লিগের ফলাফল
চার রাউন্ডের খেলা বাকি থাকা সত্ত্বেও, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মোহনবাগান। তাই বাকি ম্যাচগুলির ওপর টুর্নামেন্টের ফলাফল নির্ভর করবে না বলে ফেডারেশনের একটা সূত্রের তরফে জানানো হয়েছে। কেবল লিগ তালিকার নিচের দিকে থাকা দলগুলিকে সম্ভবত প্রাইজ মানি সমান ভাগে ভাগ করে দেওয়া হবে বলে ফেডারেশন সূত্রে খবর।

খেতাব নিতে অস্বীকার করবে না মোহনবাগান
করোনা ভাইরাসের জন্য আইলিগ বাতিল হয়ে গেলেও, টুর্নামেন্টের খেতাব ঘরে তুলতে কোনও দোনোমনো করবে না চ্যাম্পিয়ন মোহনবাগান। সবুজ-মেরুণ শিবিরের তরফে জানানো হয়েছে, যে পরিস্থিতিই তৈরি হোক, তারা ইতিমধ্যে চ্যাম্পিয়ন ঘোষিত। এটি তাদের কৃতিত্ব বলে দাবি মোহনবাগানের। যদিও লিগ বাতিল হলে কীভাবে কোনও দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। বিষয়টি নিয়ে ফেডারেশনের বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications