Mohammedan Sporting Club: বাংলাদেশ ইস্যুতে এবার সরব মহমেডানও, ক্লাবের কমিটিতেও হল রদবদল
বাংলাদেশ ইস্যুতে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। এবার পড়শি দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার এবং অশান্তির ঘটনায় সরব হল কলকাতার আরও এক ক্লাব মহমেডান স্পোর্টিং।
সোমবার বাংলাদেশ ইসুতে করা প্রতিক্রিয়া দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশে যেভাবে অশান্তির ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে মহমেডান কর্তারা উদ্বেগ প্রকাশ করলেন। এই ইস্যুতে কলকাতায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারের কাছে ডেপুটেশন জমা দেবেন মহমেডান কর্তারা। ক্লাবের চারজন কর্মকর্তা গিয়ে বাংলাদেশের হাইকমিশনারের কাছে গিয়ে ডেপুটেশন দিয়ে আসবেন। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মহমেডানের কর্মকর্তারা।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিও পাঠানো হয়েছে শুক্রবার সন্ধ্যায়। লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি পাঠানোর বিষয়টি।
এদিকে, আইএসএলে দল পারফরম্যান্স নিয়ে বেশ চিন্তিত মহমেডান কর্তারা। লিগে ক্রমশ পিছিয়ে যাচ্ছে মহমেডান। শেষ ম্যাচগুলিতে দলের পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।
কার্যকরী কমিটিতে বদল করা হল। সরিয়ে দেওয়া হল রহিম নবি আর শেখ আজিমকে। কার্যকরী কমিটিতে এলেন শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি, তমাল ঘোষাল আর প্রাক্তন ফুটবলার সাব্বির আলি। রাহুল টোডিকে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট করা হল। আপাতত কোচ আন্দ্রের উপর ভরসা রাখছেন কর্তারা।












Click it and Unblock the Notifications