আইএসএল খেলা জামাইকার জাতীয় দলের ফুটবলারকে আনতে চলেছে মহমেডান, সই করলেন নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার

আইএসএল খেলা জামাইকার জাতীয় দলের ফুটবলারকে আনতে চলেছে মহমেডান, সই করলেন নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার

এখনও আইএসএল-এ খেলার ছাড়পত্র তারা অর্জন করতে পারেননি। আই লিগ না আইএসএল, কোথায় খেলবে শেষ পর্যান্ত মহমেডান স্পোর্টিং তা এখনও পরিষ্কার নয়। জোর চেষ্টা চালাচ্ছেন সাদা-কালো কর্তারা যাতে এই মরসুম থেকেই খেলা যায় দেশের শীর্ষ লিগে। শেষ পর্যন্ত এ বার না হলেও ২০২৩-২৪ থেকে সাদা-কালো ব্রিগে়ড আইএসএল-এ খেলবে তা বলে দেওয়াই যায়।

মহমেডানে আসতে পারেন দেশহর্ন ব্রাউন:

মহমেডানে আসতে পারেন দেশহর্ন ব্রাউন:

এই মরসুমে যেই লিগেই তারা খেলুক দল গঠনের ক্ষেত্রের একের পর এক চমক দিয়ে চলেছে শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। অত্যন্ত বিশ্বস্ত সূত্র অনুযায়ী, আইএসএল-এ বেঙ্গালুরু এফসি এবং নর্থইস্ট ইউনাইট-এর হয়ে খেলা দেশহর্না ব্রাউনকে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মহমেডান স্পোর্টিং। জামাইকার এই তারকার এজেন্টের সঙ্গে অনেক দূর কথা এগিয়েছে মহমেডানের। জমাইকার এই তারকা স্ট্রাইকারকে পেয়ে গেলে মার্কাস জোসেফকে সঙ্গে নিয়ে সাদা-কালো আক্রমণ ধ্বংসাত্মক হয়ে উঠবে। মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের হয়ে খেলেছেন ব্রাউন। মহমেডান ইতিমধ্যেই সই করিয়েছে নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার ভিক্টর এম্বাওমাকে।

ক্যামারুন এবং তাজিকিস্তানের জাতীয় দলের ফুটবলারের দিকে নজর:

ক্যামারুন এবং তাজিকিস্তানের জাতীয় দলের ফুটবলারের দিকে নজর:

সাদা-কালো শিবিরের নজর রয়েছে ক্যামেরুনের জাতীয় দলের ফুটবলার বৌবা আমিনউ এবং তাজিকিস্তানের জাতীয় দলের ফুটবলার কমরোন তরুসুনভের দিকে। ভারতীয় ফুটবলের সঙ্গে এই দু'জনই অত্যন্ত ভালভাবে পরিচিত। বৌবা খেলেছেন গোকুলাম কেরলে এবং কমরোন খেলেছেন মোহনবাগান, ট্রাউ, চার্চিল ব্রাদার্সের মতো ক্লাবে। মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন তিনি।

বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি’র প্রাক্তন ফুটবলারের সই:

বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি’র প্রাক্তন ফুটবলারের সই:

সুদেভা দিল্লি এফসি'র ফুটবলার সাইরুয়াত কিমা'কে সই করিয়েছে মহমেডান স্পোর্টিং। ২৪ বছর বয়সী মনিপুরের এই ডিফেন্ডার ২০১৮-২০ পর্যন্ত ছিলেন বেঙ্গালুরু এফসি'তে। সুনীল ছেত্রীর দলের হয়ে দু'টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭-১৮ পর্যন্ত ছিলেন জামশেদপুর এফসি'তে ছিলেন। যদিও ওই বছর স্টিল সিটির দলটির হয়ে একি ম্যাচেও তিনি খেলার সুযোগ পাননি।

মহমেডানে আমন থাপা:

মহমেডানে আমন থাপা:

রাজস্থান ইউনাইটেডের হয়ে নজরকারা তরুণ উইঙ্গার আমন থাপাকে সই করাল মহমেডান স্পোর্টিং। উত্তরাখণ্ডের দেহরাদুনের এই ফুটবলার আই লিগে গত মরসুমে অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন রাজস্থান ইউনাইটেডের জার্সিতে। দুই বছরের চুক্তিতে তিনি এলেন মহমেডানে। ২০২৪ পর্যন্ত লাল সরণি'র ক্লাবটির জার্সিতেই দেখা যাবে ২৩ বছর বয়সী আমনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+