Mohammedan Sporting Club: মুখ্যমন্ত্রীর উদ্যেগে আসছে বিনিয়োগকারী, আইএসএল খেলার স্বপ্ন উজ্জ্বল মহমেডানের
মোহনবাগান সুপার জায়ান্ট, ইমামি ইস্টবেঙ্গলের পর এবার আইএসএলের মঞ্চে মহমেডান স্পোর্টিংও। কলকাতার তৃতীয় প্রধান বিগত কয়েক মরসুম ধরেই আই লিগের গন্ডি ছাড়িয়ে আইএসএলের মঞ্চে যোগদানের জন্য সক্রিয়। কিন্তু সাদা কালো ব্রিগেডের কাছে প্রধান অন্তরায় অর্থ। বর্তমান ইনভেস্টরের পক্ষে আইএসএল খেলার মতো বিপুল অর্থ যোগান দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে শারদীয়ার মরসুমে সুখবর মহমেডান সমর্থকদের জন্য।
গত ১৬ অগাস্ট মহমেডান ক্লাবের নবনির্মিত তাঁবু উদ্বোধনে গিয়ে শতাব্দী প্রাচীন আইএসএল খেলার জন্য জোরালো সওয়াল করেন মুখ্যমন্ত্রী। এবার মহমেডানের মুশকিল আসান হলেল সেই মমতাই। দুবাইয়ে শিল্প সম্মে লন থেকেই ক নামী সংুস্থাকে রাজি করান মহমেডানে লগ্নি করার ব্যাপারে। দু'তরফে চুক্তি হওয়া শুধু সময়ের ব্যাপার, এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

রবিবার সকালে একাধিক সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই ময়দানে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করতে চাইছেন না মহমেডান কর্তরা। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী থাকা সচিব রাজু আহমেদের ফোন বন্ধ। অন্য কর্তারাও বিষয়টি নিয়ে সাবধানী। খাতায় কলমে চুক্তি না হলে এখনই চূড়ান্ত কোনও ঘোষণা করা হচ্ছে না।
সূত্রের খবর, প্রথম বৈঠকেই দুবাইয়ের আন্তর্জাতিক বাণিজ্যগোষ্ঠী 'লুলু' মহমেডানকে ইনভেস্ট করতে রাজি হয়ে গিয়েছে। চুক্তি হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহমেডানে নতুন লগ্নিকারী আসা কার্যত নিশ্চিত বলেই জানা গিয়েছে।

মোহনবাগান, ইস্টবেঙ্গল ইতিমধ্যেই আইএসএল খেলছে। সবুজ-মেরুন গত বারের চ্যাম্পিয়ন। আইএসএলে টানা দু'বার কেউ চ্যাম্পিয়ন হয়নি। মোহনবাগান সেই লক্ষ্য নিয়ে অভিযান শুরু করল শনিবার। ইস্টবেঙ্গল গত দু'বছরের ব্যর্থতা মুছে ফেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
ভারতীয় ফুটবলে মহমেডানের ঐতিহ্য কম নয়। নতুন লগ্নিকারীর আগমন যদি মহমেডানকেএ চনমনে করে তুলতে পারে, কলকাতা ফুটবলের পুরনো জৌলুস ফিরে আসতেই পারে।চলতি মরসুমে আইএসএল শুরু হয়ে গিয়েছে। তাই আগামী বছর আইএসএলে খেলতে দেখা যেতে পারে মহমেডানকে। সমর্থকদের দিক দিয়ে মোহনবাগান এসজি্ বা ইমামি ইস্টবেঙ্গলের থেকেও এগিয়ে মহমেডান।সেটা লাভজনক হবে এফএসডিএলের জন্য।

স্পেন সফরে গিয়ে বাংলার ফুটবলের উন্নতির জন্য লা লিগার সঙ্গে চুক্তি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার মুখ্যমন্ত্রীর উদ্যেগে বিনিয়োগকারী পেতে চলেছে রেড রোডের ধারের ক্লাব। বাংলার ফুটবলের জন্য মমতার এই সফর অত্যন্ত ইতিবাচক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications