নতুন মরশুমে মহমেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে রাশিয়ান কোচ
নতুন মরশুমে নতুন কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। সাদা-কালো ব্রিগেডের কোচ হলেন রাশিয়ান আন্দ্রে আলেকসেভিচ চেরিসভ।

৫৩ বছর বয়সের এই রাশিয়ান কোচের উয়েফা প্রো লাইসেন্স ডিগ্রি রয়েছে। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দশকের বেশি কোচিং করালেও ভারতে এই প্রথম। সাতটি দেশে কোচিং করিয়েছেন। ১৯৯০ সালে উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন জাতীয় যুব দলের সদস্য ছিলেন। ১৯৯২ সালে উয়েফা ইউরোতে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস দলের প্রতিনিধিত্ব করেছেন। ফুটবল থেকে অবসরের পর ২০০২ সালের অগাস্টে রাশিয়ার অনূর্ধ্ব ২১ দলের ম্যানেজারের দায়িত্ব পান। স্পার্টাক মস্কো, ডায়নামো ব্রিয়ানস্ক-সহ বহু ক্লাবে কোচিং করিয়েছেন।
মহমেডানের অন্তর্বর্তীকালীন সচিব দানিশ ইকবাল বলেছেন, আশা করি আন্দ্রের হাত ধরে আমাদের ক্লাব নতুন মরশুমেও সাফল্য পাবে। বিভিন্ন দেশে কোচিং করিয়ে অভিজ্ঞ এই কোচের প্রশিক্ষণে আমাদের ক্লাবের তরুণ ফুটবলাররাও সমৃদ্ধ হবেন। আমাদের ক্লাবের লক্ষ্য সব সময় প্রতিভাদের বিকাশে সহায়তা করা। আন্দ্রে আসায় সেই কাজটাও খুব ভালোভাবেই সম্ভব হবে। বাঙ্কারহিল স্পোর্টসের ডিরেক্টর দীপক কুমার সিং জানিয়েছেন, ফুটবলারদের মধ্যে জয়ের খিদে বাড়িয়ে সেরাটা বের করে আনায় এই কোচ যথেষ্টই দক্ষ। ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস আগেই জানিয়েছেন, কলকাতা লিগ হলে তাতে তো বটেই, দলকে আই লিগ চ্যাম্পিয়ন করানোই লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই শক্তিশালী দল গড়ে আমরা ঝাঁপাতে বদ্ধপরিকর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications