ISL: অভিষেকেই ছাপ রাখতে মরিয়া মহমেডান, কঠিন চ্যালেঞ্জ নিতে তৈরি সামাদ ব্রিগেড

আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের বৃত্তে ঢুকে পড়েছে মহমেডান স্পোর্টিং। এবার দেশের সেরা লিগে কলকাতার তিন প্রধানকে খেলতে দেখা যাবে। প্রথম বার দেশের সেরা লিগে পা রেখেই চ্যালেঞ্জ নিতে তৈরি। আই লিগ থেকে আইএসএলে উত্তোরণ হলেও মহমেডান কোচের পদে কোনও বদল হয়নি। কোচ আন্দ্রে চের্নিশভের উপরই ভরসা রেখেছেন কর্তারা। রাশিয়ান কোচ নিজেও আশাবাদী প্রথমবার আইএসএলের মঞ্চে খেলতে নেমে তারা ছাপ রাখতে পারবেন।

মহমেডান কোচ বলেন, 'আমরা জানি আই লিগ আইএসএল সম্পূর্ণ আলাদা, এটা দেশের সেরা লিগ।। আশা করছি ভালো করব। চ্যালেঞ্জ তো রয়েছেই। এমন সব ভারতীয় ফুটবলাররা খেলবে, যারা জাতীয় দলে নিয়মিত। এছাড়াও সব দলের বিদেশিরাও খুব ভালো মানের, তাই আমি আশাবাদী ভালো খেলার বিষয়ে এবং ,সমর্থকদের প্রত্যাশা পূরণ করার বিষয়ে।'

Mohammedan

নিজের দল প্রসঙ্গে সাদা কালো কোচ বলেন, আমাদের দলে একাধিক তরুণ ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে আবার জাতীয় ফুটবল দলের হয়েও নিয়মিত খেলেন। পাশাপাশি বিদেশি ফুটবলাররা তো আছেনই। এই পরিস্থিতিতে আশা করতেই পারি যে আমরা ভাল ফলাফল করব।'

বুধবার দুপুরে রাজারহাটের ধারে এক হোটেলে আইএসএল মিডিয়া ডে উপলক্ষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ আন্দ্রে চের্নিশভে। তাঁর সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই|

১৬ সেপ্টেম্বর, ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের আইএসএল অভিযান শুরু হচ্ছে। মহমেডান অধিনায়ক সাদাম বলেন, 'আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। আই লিগ ও আইএসএল আলাদা টূর্নামেন্ট। কোচ যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। আশা করছি ভালো কিছু করতে পারব।'

জোডিংলিয়ানা রালতে আবার ডার্বি খেলার জন্য মুখিয়ে আছেন। তাঁর কথায়, ডার্বির কথা অনেক শুনেছি, অবশ্যই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য আমরা মুখিয়ে আছি, আইএসএল আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা প্রস্তুত এই লিগে অংশ নেওয়ার জন্য।'

এদিকে আইএসএলে একাধিক নিয়মে বদল আসছে। এক জন ফুটবলারকে কনকাশন সাব করা যাবে। মাথায় লাগার কারণে কোনও ফুটবলার যদি মাঠ ছেড়ে উঠে যান, তা হলে তাঁকে বদল করা যাবে। রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই কার্ড বাতিল করার জন্য আবেদন করা যাবে।

প্রত্যেক দলকে সহকারী কোচ হিসাবে এক জন ভারতীয়কে রাখতেই হবে। সেই কোচের অবশ্যই এএফসি প্রো লাইসেন্স বা সমমানের লাইসেন্স থাকতে হবে। বিদেশি কোচ ছাঁটাই হলে তিনি অন্তবর্তীকালীন কোচ হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+