Euro Cup 2024: সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রোনাল্ডো, ইউরো কাপে সোনার বুট জয়ী ফুটবলার কারা?
অপেক্ষা আর মাত্র কয়েক দিনের এরপরই শুরু হয়ে যাবে ইউরো কাপ। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। অবশ্যই ফিফা বিশ্বকাপের পর ফুটবলের সব থেকে আকর্ষণীয় ইভেন্টের নাম ইউরো কাপ। ফুটবল মানেই গোলের খেলা। ব্যক্তিগত হোক বা দলগত গোল ছাড়া ফুটবলের গতি নেই ।ইউরো কাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন কারা? এছাড়াও প্রতিটি টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন কোন ফুটবলাররা সেই তালিকায় তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
এখনো পর্যন্ত ২৫টি ম্যাচে ১৪ টি গোল করে ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরই রয়েছে ফ্রান্সের মিশেল প্লাতিনি। পাঁচ ম্যাচে নয় গোল করেছেন প্রাক্তন এই ফরাসি কিংবদন্তি। এছাড়া তালিকায় তিন নম্বরে রয়েছেন দুইজন একজন হচ্ছেন ফ্রান্সের গ্রিজম্যান এবং ইংল্যান্ডের অ্যালেন স্যারের। দুজনই সাতটি করে গোল করেছেন।

১৯৬৪ সালে হাঙ্গেরির ফেরেঙ্ক বেন এবং স্পেনের চুস পেরেদা ২টি করে গোল সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ১৯৬৮ সালে যুগোস্লাভিয়ার ড্রা্গান জাজিচ ২ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। ১৯৭২ সালে পশ্চিম জার্মানির গার্ড মুলার(৪টি), ১৯৭৬ সালে পশ্চিম জার্মানির ডায়েটার মুলার (৪টি), ১৯৮০ সালে পশ্চিম জার্মানির ক্লাউস আলফস ৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। ১৯৮৪ সালে ফ্রান্সের মিশেল প্লাতিনি পাঁচ ম্যাচে নয় গোল করেছেন প্রাক্তন এই ফরাসি কিংবদন্তি। ১৯৮৮ সালে ডাচ ফুটবলার মার্কো ভান বাস্তেন ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন।
১৯৯২ সালে চারজন ৩টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। ১৯৯৬ সাল থেকে সোনার বুটের পুরস্কার চালু করে ইয়েফা। প্রথমবার ৫ গোল করে এই পুরস্কার জেতেন অ্যালান শিয়ারার।২০০০ সালে যুগ্ম সর্বোচ্চ গোলগাতা হন(৫গোল করে)প্যাট্রিক এবং মিলসেভিচ।২০০৪ সালে চেক প্রজাতন্ত্রের মিলান বারোশ(৫গোল করে) এই পুরস্কার জেতেন।
২০০৮ সালে স্পেনের ডেভিড ভিয়া এই খেতাব জেতেন ৪ গোল করে। ২০১২ সালে ৩ গোল করে সোনার বুট জেতেন স্পেনের ফার্নান্দো তোরেস। ২০১৬ সালে এই পুরস্কার জেতেন ফ্রান্সরে গ্রিজম্যান। তঁার গোল সংখ্যা ছিল ৬। ২০২০ সালে ৫ গোল করে সোনার বুট জেতেন রোনাল্ডো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications