থুতু ফেললে হলুদ কার্ড? কড়া শাস্তি পাবেন মেসি-রোনাল্ডোরা

থুতু ফেললে হলুদ কার্ড? কড়া শাস্তি পাবেন মেসি-রোনাল্ডোরা

থুতু ফেললে হলুদ কার্ড। করোনা পরবর্তী সময়ে ফুটবল মাঠে বল গড়ালে এই ছবিই এবার দেখা যেতে পারে। করোনা পরবর্তী সময়ে ফুটবল খেলা শুরু করা গেলে, এমনই পরিকল্পনার কথা ভাবছে ফিফার মেডিক্যাল কমিটি।

ক্রিকেট থেকে ফুটবল, সর্বত্র থুতু ফেলা নিষিদ্ধের ভাবনা

ক্রিকেট থেকে ফুটবল, সর্বত্র থুতু ফেলা নিষিদ্ধের ভাবনা

করোনা ভাইরাসের জেরে খেলার দুনিয়ায় দীর্ঘদিন বন্ধ। মে মাস থেকে ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল দিয়ে করোনা পরবর্তী সময়ে খেলাধুলো শুরু হওয়ার ইঙ্গিত রয়েছে। সেখানেই বড়বড় বদল আসতে পারে। ক্রিকেটে যেমন আইসিসি বলে থুতু লাগানো নিষিদ্ধ করা নিয়ে ভাবছে।ফুটবলে তেমনি খেলার সময় মাঠে থুতু ফেলাও নিষিদ্ধ করা নিয়ে ভাবা হচ্ছে।

স্বাস্থ্যবিধির শর্ত মেনে খেলতে হবে ফুটবল

স্বাস্থ্যবিধির শর্ত মেনে খেলতে হবে ফুটবল

করোনার কারণে এবার থেকে শর্ত বেধে দিয়ে ফুটবল খেলা হবে। এমন শর্তগুলির মধ্যে মাঠে কোনওভাবে থুতু ফেলা যাবে না,এই শর্ত প্রধান হতে চলেছে। মাঠে থুতু ফেলা একেবারে নিষিদ্ধ ঘোষণা হতে পারে। করোনার কারণে বিশ্বজুড়ে প্রচুর ক্ষতি। এই কারণে ফুটবল শুরু হলে স্বাস্থ্যবিধি আগে মেনে চলায় গুরুত্ব দিচ্ছে ফিফা।

থুতু ফেললে এবার হলুদ কার্ড

থুতু ফেললে এবার হলুদ কার্ড

অস্বাস্থ্যকর কাজের জন্য হলুদ কার্ড চালু করার কথাও ভাবা হচ্ছে। ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তা রুখতে এই সাবধনতা মানা হবে বলে ফিফার মেডিক্যাল কমিটি জানিয়েছে।

মেডিক্যাল কমিটির বক্তব্য

মেডিক্যাল কমিটির বক্তব্য

ফিফা মেডিক্যাল কমিটির সদস্য মিশেল হুগ জানিয়েছেন, ' এতদিন বেশিরভাগ ফুটবলারদেরই খেলার সময় মাঠে থুতু ফেলতে দেখা গিয়েছে। এই ছবি আমরা দেখে এসেছি। স্বাস্থ্যকর না হলেও ফুটবল মাঠে এটা স্বাভাবিক ছবিতে পরিণত হয়েছে। করোনর পর ফের যখন মাঠে যখন বল গড়াবে তখন আমাদের মাঠে থুতু ফেলার বিষয়টি একেবারে এড়িয়ে চলতে হবে। এই কারণে হলুদ কার্ডের নিয়ম নিয়ে ভাবা হচ্ছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+