১৪ বছর পর ফের কলকাতায় মেসি! ফুটবলের রাজপুত্রকে ঘিরে দাদা,দিদি,বাদশার মহামিলন
কলকাতা আবার সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় দাঁড়িয়ে যেখানে শহরের আকাশে নামবে ফুটবলের এক অজেয় নক্ষত্র। ১৪ বছরের বিরতির পর আবারও কলকাতায় আসছেন লিয়োনেল আন্দ্রেস মেসি। শুক্রবার গভীর রাতে শহরে পা রাখতেই ফের উন্মাদনায় ভাসবে মহানগর। সময় খুব কম মোটে সাড়ে ১২ ঘণ্টা তবু তারকার জৌলুসে কলকাতার মাটি একবারে আলোকিত হবে।
কলকাতার সঙ্গে মেসির প্রথম পরিচয় ২০১১ সালের ২ সেপ্টেম্বর। যুবভারতীর সবুজ গ্যালারিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তখন তিনি ছিলেন ভবিষ্যতের 'জাদুকর'। আজ তিনি বিশ্বফুটবলের অমর অধিনায়ক।

এইবার শহরে নামবেন বিশ্বকাপ হাতে তোলা সেই নায়ক হিসেবে, যিনি সদ্য ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন প্রথম এমএলএস কাপ। তাই এ সফরের মাহাত্ম্য অন্য উচ্চতায়।
শুক্রবার রাত ১.৩০ মিনিটে কলকাতার রানওয়েতে নেমে পড়বে মেসির বিমান। কাগজে কলমে তখন শনিবার হয়ে যাবে। অল্প বিশ্রামের পরই দৌড়ঝাঁপে ঠাসা তাঁর সূচি সময়ের সঙ্গে লড়াই যেন নিশ্চিত।
৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিট অ্যান্ড গ্রিট, ১০.৩০ মিনিট ১১.১৫ ভার্চুয়ালি নিজের প্রতিমা উন্মোচন, ১১.১৫ মিনিটে যুবভারতীর পথে রওনা, ১১.৩০ মিনিটে শাহরুখ খানের আগমন, ১২.০০ টায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ১২.০০ টায় ১২.৩০ মিনিটে সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা, সংক্ষিপ্ত আলাপচারিতা
২.০০ টায় হায়দরাবাদের পথে উড়াল। মোট সময় সাড়ে ১২ ঘণ্টা। কিন্তু ঘটনাপরম্পরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের থেকেও ঘন।
যুবভারতীতে তারকাদের মেলা, নিরাপত্তা 'লকডাউন' মাত্রায়
মেসির পাশাপাশি যুবভারতীর অনুষ্ঠানে হাজির থাকবেন শাহরুখ, মুখ্যমন্ত্রী, সৌরভ-সহ রাজ্যের বহু বিশিষ্টজন। তাই নিরাপত্তা কার্যত 'অপারেশন' পর্যায়ের।
বিভিন্ন কমিশনারেট থেকে অতিরিক্ত বাহিনী, র্যাফ মোতায়েন, গাড়ি চলাচলে কঠোর নিয়ন্ত্রণ। শুক্রবার থেকেই বিশেষ পার্কিং নির্দেশিকা কার্যকর
বিধাননগর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে শহরকে সাজানো হচ্ছে এক বিশাল নিরাপত্তা বলয়ে।
পেলে থেকে মারাদোনা শহর বহু কিংবদন্তিকে বুকে ধারণ করেছে। মেসিও সেই তালিকায় আছেন। কিন্তু এ বার তিনি আসছেন নতুন পরিচয়ে বিশ্বজয়ী আর্জেন্টিনার সম্রাট হিসেবে।
২০১১ থেকে ২০২৫ চৌদ্দ বছরের অপেক্ষা শেষের পথে।
আবারও কলকাতা দেখতে পাবে বিশ্বের উইজার্ড অফ ফুটবলকে।
শহরের হৃদয় আজ একটাই সুর "এসো লিও, তোমার অপেক্ষায় আছে কলকাতা।"












Click it and Unblock the Notifications