কুয়াশা ও দূষণের বেড়াজালে মেসি, দিল্লী পৌঁছনো নিয়ে বাড়ল অনিশ্চয়তা
ভারতের ফুটবলপ্রেমীদের অপেক্ষায় সাময়িক ছেদ। ঘন কুয়াশা ও দূষণের দাপটে লিয়োনেল মেসির দিল্লী সফর আপাতত পিছিয়ে গেল। 'গোট ইন্ডিয়া ট্যুর' এর শেষ পর্বে সোমবার সকালে মুম্বই থেকে দিল্লী আসার কথা ছিল ফুটবলের মহাতারকার। কিন্তু দিল্লী এনসিআর জুড়ে ঘন কুয়াশা ও বিষাক্ত ধোঁয়াশার জেরে তাঁর চার্টার্ড বিমান উড়তে পারেনি।
সূত্রের খবর, মেসি এই মুহূর্তে মুম্বই বিমানবন্দরেই রয়েছেন। আবহাওয়া কিছুটা অনুকূলে এলেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। রাজধানীতে তাঁর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে ফেরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টিকিট কাটা বিশেষ অনুষ্ঠানে হাজিরা।

এর আগে রবিবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুরাগীদের মন জয় করেন বিশ্বকাপজয়ী এই তারকা। ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন মেসি। তার আগে হায়দরাবাদ ও কলকাতাতেও তাঁর উপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল তুমুল উন্মাদনা। যদিও কলকাতার পর্বে যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ছবি সামনে আসে মেসির এক ঝলক না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর ও মাঠে নেমে পড়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে দিল্লীর আকাশে দূষণের ভয়াবহ চিত্র। সোমবার সকালে রাজধানীর বায়ুগুণমান সূচক (একিউআই) 'অত্যন্ত বিপজ্জনক' স্তরে পৌঁছে ৪৫৪ এ দাঁড়ায়। একদিন আগেই এই মান ছিল ৪৬১ ডিসেম্বর মাসে দ্বিতীয় সর্বোচ্চ খারাপ রেকর্ড। ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে অন্তত ৬১টি উড়ান বাতিল হয়েছে, বিলম্বিত হয়েছে ৪০০ রও বেশি ফ্লাইট। দিল্লীমুখী অন্তত পাঁচটি বিমান অন্যত্র ঘুরিয়ে দিতে হয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ও একাধিক বিমান সংস্থা যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া যাত্রীদের উড়ানের অবস্থা আগেভাগে যাচাই করতে ও বিমানবন্দরে পৌঁছনোর জন্য বাড়তি সময় হাতে রাখতে অনুরোধ জানিয়েছে।
দূষণের প্রকোপ এতটাই তীব্র যে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ( সিএকিউএম) শনিবার থেকেই গ্র্যাপের চতুর্থ ধাপ কার্যকর করেছে। এর জেরে দিল্লি এনসিআর জুড়ে নির্মাণকাজ বন্ধ, সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীর 'ওয়ার্ক ফ্রম হোম', ও একাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে রাজধানীর আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষাতেই মেসি দর্শনের স্বপ্ন। কবে তিনি দিল্লীতে পা রাখবেন, সে দিকেই এখন তাকিয়ে দেশের অগণিত ফুটবলপ্রেমী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications