ISL 2023-24: চাকদহ এক্সপ্রেসের মনে উজ্জ্বল ডায়মন্ড ম্যাচ , ডার্বি নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ঝুলন গোস্বামী
বড় ম্যাচের আগে স্মৃতির ঝাঁপি খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। চাকদহ নিজে একজন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক। ফলে বড় ম্যাচ নিয়ে আইএসএল মিডিয়াতে নিজের আবেগের কথা প্রকাশ করলেন ঝুলন। ডার্বি নিয়ে নিজের সেই স্মৃতি ভাগ করে নিলেন।
ঝুলন বলেন, "ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে লড়াই অন্য পর্যায়ের। মাঠে না গেলে এটা বোঝা যায় না। আমরা অন্য দেশের ডার্বি নিয়ে কথা বলি। কিন্তু কলকাতার বড় ম্যাচের উন্মাদনাই আলাদা। আমরা বাংলার ড্রেসিংরুমে একসঙ্গে ডার্বি দেখতে চাইতাম না। বাংলা দলে অনেক মোহনবাগান সমর্থক ছিল। মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে দেখতে বসলেই নিজেদের মধ্যে ঝগড়া লেগে যেত। তাই আমরা ড্রেসিংরুমে একসঙ্গে ডার্বি দেখতে চাইতাম না। তবে সত্যি বলতে, এরকম সমর্থক আর বিশ্বের কোথাও পাওয়া যাবে না।"

১৯৯৭ সালে ফেড কাপের সেমিফাইনালের স্মৃতি প্রসঙ্গে ঝুলন বলেন, 'স্পষ্টতই, ফুটবলের প্রতি ভালবাসা, এবং আরও গুরুত্বপূর্ণভাবে ইস্টবেঙ্গলের প্রতি সমর্থন আমি পারিবারিকভাবে পেয়েছি। ডার্বিতে সবচেয়ে প্রিয় স্মৃতি ২৭ বছর আগে, ১৯৯৭ সালের জুলাইয়ে ফেডারেশন কাপে দুই দলের মধ্যে খেলা। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ভাইচুং ভুটিয়া ভরা যুবভারতী স্টেডিয়ামে সামনে হ্যাটট্রিক করেছিলেন। সেই ম্যাচ এখনও আমার মনে গেঁথে আছে।ইস্টবেঙ্গল এফসি সেই ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতেছিল এবং এটি একটি সুন্দর মুহূর্ত ছিল আমার জন্য।'
বর্তমান ইস্টবেঙ্গলের খেলা প্রসঙ্গে ঝুলন বলেন, আমাদের কার্লোস কুয়াদ্রাতকে আরও কিছু সময় দিতে হবে এবং কেবল এই বছরের মধ্যে বিচার নয়। পরের বছর, আমি নিশ্চিত যে ইস্টবেঙ্গল এফসি ভালো করবে এবং কুয়াদ্রাত যদি কোচ থাকেন, সে অবশ্যই কিছু নতুন প্রতিভা নিয়ে আসবে এবং আগামী বছর আমাদের একটি দুর্দান্ত মরশুম হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications