Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউরোপা লিগের সেমিতে ম্যান ইউ-এর বড় জয়, লা লিগায় নামলেন মেসিরা

ইউরোপা লিগের সেমিতে ম্যান ইউ-এর বড় জয়, লা লিগায় বিপর্যস্ত মেসিরা

ইউরোপা লিগের সেমিফাইনালে বড় জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোমাকে বিরাট ব্যবধানে হারাল ব্রিটিশ ক্লাব। অন্যদিকে ঘরের মাঠে হেরে লা লিগা খেতাব জয়ের লড়াই থেকে আবারও খানিকটা পিছিয়ে গেল লিওনেল মেসির বার্সেলোনা। গোল করেও দলের পতন আটকাতে পারেননি এলএম টেন।

ম্যান ইউ-এর বড় জয়

ম্যান ইউ-এর বড় জয়

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচে প্রথম থেকেই প্রভাব বিস্তার করেন রেড ডেভিলসরা। ৬-২ গোলে ম্যাচ জেতে ম্যান ইউ। জয়ী দলের হয়ে গোলগুলি করে ব্রুনো ফার্নান্ডেজ (৯ ও ৭১ মিনিট), এডিসন কাভানি (৪৮ ও ৬৪ মিনিট), পল পোগবা (৭৫ মিনিট) এবং ম্যাসন গ্রিনউড (৮৬ মিনিট)। রোমার হয়ে গোল করেন লোরেঞ্জো পেলেগ্রিনি (১৫ মিনিট) ও এডিন জেকো (৩৩ মিনিট)।

ফাইনালের রাস্তা কার্যত সাফ

ফাইনালের রাস্তা কার্যত সাফ

যা পরিস্থিতে তাতে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছতে ঘরের মাঠে সেমিফাইনালে দ্বিতীয় লেগ অন্তত পাঁচ গোলের ব্যবধানে জিততে হবে রোমাকে। যা কার্যত অসম্ভব। ফলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফাইনালে পৌঁছনোর রাস্তা প্রায় সাফ।

লা লিগায় বার্সার হার

লা লিগায় বার্সার হার

লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রানাদার কাছে হেরে গেল বার্সেলোনা। প্রথমার্ধে গোল করেও দলের পতন রুখতে পারলেন না লিওনেল মেসি। ম্যাচের ২৩ মিনিটে গোল করেন এলএম টেন। দ্বিতীয়ার্ধের ৬৩ ও ৭৯ মিনিটে যথাক্রমে ডারউইন মাচিস ও জর্জ মোলিনার গোলে ম্যাচ জেতে গ্রানাদা।

লা লিগা পয়েন্ট তালিকা

লা লিগা পয়েন্ট তালিকা

৩৩টি ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার প্রথম স্থানে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৩টি ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে একধাপ পিছিয়ে রয়েছে বার্সেলোনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+