এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি, শেষ ম্যাচে আগুয়েরোর জোড়া গোল

এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি, শেষ ম্যাচে আগুয়েরোর জোড়া গোল

শেষ ম্যাচে জ্বলে উঠলেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টেনিয় তারকার দুই গোল সহ ডি ব্রুইনদের বিক্রমে এভারটনকে উড়িয়ে ফের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। গত ৯ বছরে পাঁচ বার এই খেতাব জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল পেপ গুয়ার্দিওলার দল। লিগ তালিকার দ্বিতীয় স্থানে শেষ করে প্রিমিয়ার লিগ অভিযান শেষ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চতুর্থ ও পঞ্চম স্থানে থেকে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল যথাক্রমে লিভারপুল ও চেলসি।

চ্যাম্পিয়ন ম্যান সিটি

১৯৩৬-৩৭, ১৯৬৭-৬৮, ২০১১-১২, ২০১৩-১৪, ২০১৭-১৮, ২০১৮-১৯ মরসুমের পর আরও একবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এ নিয়ে মোট সাতবার ঐতিহ্যশালী খেতাব হাতে তুলল পেপ গুয়ার্দিওলার দল। এভারটনকে ৫-০ গোলে হারিয়ে আনুষ্ঠিকভাবে কাপ হাতে তুলেছে ম্যান সিটি। ব্রিটিশ ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচে ২ গোল করেছেন সার্জিও আগুয়েরো। সবমিলিয়ে ম্যান সিটির হয়ে তাঁর গোল সংখ্যা ১৮৪-তে পৌঁছাল। চ্যাম্পিয়ন ক্লাবের হয়ে গোল করেছেন কেভিন ডে ব্রুইন, গ্যাব্রিয়াল জেসুস ও ফিল ফোডেন। ৩৮ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট অর্জন করেছে খেতাব জয়ী দল।

জয়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে উলভসের বিরুদ্ধে লড়াকু জয় হাসিল করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২-১ গোলে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়। রেড ডেভিলসদের হয়ে গোল করেন অ্যান্টোনি এলানগা ও জুয়ান মাটা। উলভসের হয়ে গোল করেন সেমিদো। ৩৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় স্থানে শেষ করল ম্যান ইউ। পরের মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলতে দেখা যাবে মার্কাস রাশফোর্ডদের।

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও চেলসির যোগ্যতা অর্জন

প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। য়ুর্গ্যান ক্লপের দলের হয়ে গোল দুটি করেন সাদিও মানে। ৩৮ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তৃতীয় স্থানে পৌঁছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে লিভারপুল। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেও আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র হাসিল করেছে চেলসি। কারণ অপর ম্যাচে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পর। হ্যারি কেন (১ গোল), গ্যারেথ বেলের (২ গোল) বিক্রমে ফিঁকে হয়ে গিয়েছে জেমি ভার্দির (২ গোল) একক প্রচেষ্টা। এই হারের ফলে ৩৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অভিযান শেষ করেছে লেস্টার। ৩৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে হ্যারি কেনের দল। অন্যদিকে ৩৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি।

শেষ ম্যাচে আর্সেনালের জয়

প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ব্রিঘটনের বিরুদ্ধে ২-০ গোলের জয় হাসিল করেছে আর্সেনাল। গানার্সদের হয়ে দুই গোল করেছেন নিকোলাস পেপে। এই জয়ের ফলে ৩৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে শেষ করল আর্সেনাল। সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে ৩৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অভিযান শেষ করল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+