Manchester City: পরিকল্পনা-পরিশ্রম, সঙ্গে সঠিক বিনিয়োগ, সিটির সাফল্যের কাহিনি
ইপিএলের গণ্ডি ছাড়িয়ে এবার ইউরোপীয় ফুটবলেও নিজেদের আধিপত্য বিস্তার করল ম্যাঞ্চেস্টার সিটি। বিগত কয়েক বছর ধরেই ইউরোপীয় ফুটবল মানচিত্রে নিজেদের জায়গা করে নিচ্ছিল সিটিজেনরা। অবশেষে শনিবার রাতে এল সেই ঐতিহাসিক মুহূর্ত। ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল সিটি।
সাফল্য একদিনে আসে না। এরজন্য থাকে দীর্ঘ এক পথ। যার ব্যতিক্রম নয় ম্যান সিটিও। এর জন্য যেমন লাগে পরিশ্রম, তেমন প্রয়োজন পরিকল্পনাও। তবে বর্তমান পেশাদার ফুটবলে শুধু এই দুটি বিষয়ই একইসঙ্গে প্রয়োজন পুঁজিরও। গত দেড় দশকের বেশি সময় ধরে ম্যান সিটিতে বিনিয়োগের কাণ্ডারি মধ্যপ্রাচ্যের ধনকুবের শেখ মনসুর বিন জায়েদ আল নাহান।

ম্যাচ শেষে ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামের আকাশে যখন আতসবাজির রোশনাই, তখন অবাক দৃষ্টিতে দেখছিলেন দলের অন্যতম নিউক্লিয়াস শেখ মনসুর এবং তাঁর ভাই শেখ মহম্মদ বিন জাহেদ আল নাহান। ২০২১ সালে ফাইনালে উঠেও চেলসির কাছে খেতাব অধরাই থেকেছিল স্কাইব্লুজদের। এবার নিজেদের চ্যাম্পিয়ন হিসাবে বলতে পারবে সিটি।
ম্যান সিটিতে মুঠো মুঠো টাকা বিনিয়োগ করেছে মধ্যপ্রাচ্যের এই ধনকুবেররা। ফুটবল শুধু যে একটা খেলা নয়, বাণিজ্যও সেটাও প্রমাণ করে দেখিয়েছে ম্যান সিটি। একবার আর্সেনালের প্রাক্তন ম্যাতে আর্সেন ওয়েঙ্গার মন্তব্য করেছিলেন, 'ম্যান সিটিতে দুটি জিনিস আছে, একটি পেট্রোল, অন্যটি পরিকল্পনা। একটিতে টাকা আছে অন্যটি আছে তা ব্যবহার করার রসদ।'

সিটি তাকে কোচ করে এনেছিল তো মূলত ইউরোপসেরা হওয়ার আশায়। সেই আশা পূরণের ম্যাচ শেষে সিটি কোচ জানালেন ক্লান্তির কথা, শোনালেন গর্ব আর সন্তুষ্টির কথাও।বার্সেলোনার হয়ে দুই বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। এবার সিটিকেও দিলেন চ্যাম্পিয়নশিপের স্বাদ।

তবে এখানেই থেমে যাওয়া নয়, আগামী দিনে আরও অনেকটা পথ এগোতে হবে সিটিজেনদের। রিয়াল, বায়ার্নের আধিপত্য ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে নতুন চ্যাম্পিয়ন সিটি। শনিবার একটা স্বপ্ন পূরণ হল, রাত শেষ হতেই আরও এক নতুন ভোরের সূচনা সিটিজেনদের কাছে।












Click it and Unblock the Notifications