Ilkay Gundogan: ম্যানচেস্টার সিটিতে কি ফিরছেন গুন্দোয়ান? জার্মানির অবসর নেওয়া অধিনায়ককে নিতে আগ্রহী কারা?
Ilkay Gundogan: ইলকায় গুন্দোয়ান। জার্মানির অধিনায়ক আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মাত্র ৩৩ বছর বয়সেই। আর তারপরই জোর চর্চা শুরু হয়েছে গুন্দোয়ানের ক্লাব কেরিয়ার নিয়ে।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, গুন্দোয়ান এক মরশুম বার্সেলোনায় কাটিয়েই অন্য কোনও ক্লাবে যোগ দিতে পারেন। একাধিক ক্লাব জার্মানির প্রাক্তন অধিনায়ককে নিতে আগ্রহী।

ম্যানচেস্টার সিটিতে ২০১৬ থেকে ২০২৩ অবধি কাটিয়েছেন গুন্দোয়ান। জার্মানির এই নির্ভরযোগ্য মিডফিল্ডার ম্যান সিটি ছেড়ে গত বছর বার্সেলোনায় যোগ দেন। সূত্রের খবর, বার্সেলোনা ছাড়তে গুন্দোয়ান বেশ কয়েকটি বিকল্প থেকে একটি ক্লাবকে বেছে নিতে চলেছেন।
বিকল্প ক্লাবগুলির মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসর এফসিও। যদিও বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক চাইছেন গুন্দোয়ান ক্লাব পরিবর্তন না করুন। যদিও বার্সা কর্তারা ভালো প্রস্তাব এলে তাঁকে ছাড়তে প্রস্তুত। গত মরশুমে গুন্দোয়ান বার্সার হয়ে ৫১টি ম্যাচ খেলেছেন।
গত বছর ফ্রি ট্রান্সফারে ম্যান সিটি থেকে তিনি বার্সায় যান। ফলে এই ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে আরও ২ বছরের। ফলে গুন্দোয়ানকে ট্রান্সফার ফি দিতে হবে আগ্রহী ক্লাবকে। ম্যান সিটি মাঝমাঠের শক্তি বাড়াতে চাইছে। বিশেষ করে লোন ডিলে কেলভিন ফিলিপস ইপ্সউইচ টাউনে যাওয়ায়।
জুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদে গিয়েছেন। অস্কার ববের চোট রয়েছে, নরওয়ের এই ফুটবলার মাস তিনেক মাঠের বাইরে। ফলে ম্য়ান সিটির আক্রমণভাগেরও ফুটবলার দরকার। উল্লেখ্য, গত বছরও গুন্দোয়ানকে ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিল ম্যানচেস্টার সিটি।
আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে গুন্দোয়ান যোগ দিয়েছিলেন বার্সায়। ম্যান সিটির হয়ে সাত বছরে তিনি তিন শতাধিক ম্যাচ খেলেছেন বিভিন্ন টুর্নামেন্টে। প্রিমিয়ার লিগ খেতাব জিতেছেন ৫ বার। দানি ওলমো বার্সায় আসায় গুন্দোয়ানের উপর দলে থাকার ক্ষেত্রে চাপ বাড়তে থাকে। সে কারণেই তিনি ক্লাব কেরিয়ার নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন।
জার্মানির হয়ে অধিনায়ক গুন্দোয়ানের কেরিয়ারের শেষ টুর্নামেন্ট ছিল এবারের ইউরো কাপ। ২০১১ সালে সিনিয়র দলে সুযোগ পাওয়ার পর থেকে দেশের হয়ে ৮২টি ম্যাচ খেলতে পারবেন, তা তিনি ভাবেননি বলেও আবেগঘন বার্তায় জানান গুন্দোয়ান। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত। শারীরিক ও মানসিক ক্লান্তিও তাঁর এই সিদ্ধান্তের পিছনে ফ্য়াক্টর হয়েছে।
এদিকে, অধিনায়ক কাইল ওয়াকারকে নিতে আল হিলাল প্রস্তাব দিলেও তাঁকে ছাড়তে নারাজ সিটি। ২০২৬ অবধি তাঁর ক্লাবের সঙ্গে চুক্তি আছে।












Click it and Unblock the Notifications